চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে ‘অবিশ্বাস্য’ দাম স্টোকস-মিলসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

১৪ কোটি ৫০ লাখ রুপি! আইপিএলের দশম আসরের নিলামে এই পরিমাণ অর্থমূল্যে দল পেয়েছেন বেন স্টোকস। টুর্নামেন্টটির ইতিহাসে কোনো বিদেশি ক্রিকেটারের এত দাম ওঠেনি। এছাড়া ইংল্যান্ডের হয়ে মাত্র চারটি টি-টুয়েন্টি খেলা টায়মাল মিলসও দামের রেকর্ডে হৈ-চৈ ফেলে দিয়েছেন। তিনি পাচ্ছেন ১২ কোটি রুপি!

সোমবার সকালে শুরু হয় নিলাম। রাইজিং পুনে সুপারজায়ান্টাস অলরাউন্ডার স্টোকসকে দলে ভেড়ায় এই রেকর্ড মূল্যে। আইপিএলে এর আগে সর্বোচ্চ দাম ওঠা বিদেশি ক্রিকেটার ছিলেন শেন ওয়াটসন। তিনি পেয়েছিলেন ৯ কোটি ৫০ লাখ রুপি।

অন্যদিকে বিস্ময় জাগানো টায়মাল মিলসকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এখন টেস্ট কিংবা ওয়ানডে খেলা হয়নি তার।

Banglabid

বিদেশি ক্রিকেটারদের মধ্যে থেকে মোট সাতজনের ভিত্তিমূল্য ছিল সর্বোচ্চ ২ কোটি রুপি করে। তাদের মধ্যে স্টোকস টাকার অঙ্কে ‘ছক্কা’ হাঁকিয়ে গেলেন। তার এত অর্থ পাওয়ায় ভারতীয় গণমাধ্যমে বিস্ময় প্রকাশ করা হয়েছে। এক বছর আগে ভারতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই স্টোকসই নাকানিচুবানি খেয়েছিলেন। তার করা ইনিংসের শেষ ওভারে কার্লোস ব্র্যাথওয়েট চার-ছয় হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যাম্পিয়ন করেন।

ট্রেন্ট বোল্টও এবার ভালো দাম পাচ্ছেন। নিউজিল্যান্ডের এই তারকাকে কলকাতা কিনে নিয়েছে ৫ কোটি রুপিতে। সমপরিমাণ মূল্যে দিল্লিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। একই দলে সাড়ে চার কোটিতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সামরিক শাসনের তাকবিন্দু এবং…

পরবর্তী

চড়ের মাহাত্ম্য!

পরবর্তী

চড়ের মাহাত্ম্য!

অস্কারে বিদেশি ভাষার ছবি

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT