চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে বিদেশি ভাষার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৭
বিনোদন
A A

ঘনিয়ে আসছে অস্কারের দিন! চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের চূড়ান্ত বিজয়ীদের নাম জানা যাবে ক’দিন পরই। ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের হলিউডের বিখ্যাত ডলবি থিয়েটারে বসছে অস্কারের ৮৯তম আসর। অস্কারের আসর মানেই ইংরেজি ভাষার সিনেমার দৌড়। কিন্তু এবার ৮৯তম আসর যেন অন্য আভাস দিচ্ছে। এবার ইংরেজি ছাড়াও বিদেশি ভাষার ছবিগুলো বেশ আলোচিত হবে বলে ধারণা করা যাচ্ছে।

‘ল্যান্ড অফ মাইন’

Banglabid

দেশ : ডেনমার্ক, ছবিটি জার্মান ভাষার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কিছু দিন পরের গল্প উঠে এসেছে এই ছবিতে। ছবির প্রেক্ষাপট ডেনমার্কের এক সমুদ্র সৈকত। এখানে বিশ লাখ মাইন বোমা অপসারণের দায়িত্ব দেওয়া হয় একদল তরুণ জার্মান সৈনিককে। এর নেতৃত্ব দেয় একজন জার্মান সার্জেন্ট রাসমুসিন। এমন করে এগিয়ে যেতে থাকে ল্যান্ড অফ মাইনের গল্পটি। ছবিটি পরিচালনা করেছেন মার্টিন স্যান্ডভেত।

‘এ ম্যান কলড অভি’

Reneta

দেশ : সুইডেন, সুইডিশ ভাষার এই ছবিতে দেখানো হয়েছে অভি নামের এক চরিত্রকে। অপূর্ব সুন্দরী সঞ্জার সাথে সুখের দাম্পত্য ছিল। তাকে হারিয়েছেন অনেক আগেই। এক সময় পাশের বাসায় আসা সুইডিস-ইরানী দম্পতিকে দেখে নিজের একাকী জীবন কিছুতেই মেনে নিতে পারেনি।

‘দ্যা সেলসম্যান’

দেশ : ইরান, বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে ইরানি চলচ্চিত্রের পোক্ত অবস্থান দাঁড়িয়ে গেছে বেশ আগেই। প্রতি বছর অস্কারের মনোনয়ন তালিকা দেখে সেটা স্পষ্ট। পার্সিয়ান ভাষার এ ছবিতে রয়েছে তেহরানের দুই মধ্যবিত্ত দম্পতির গল্প। তাদের নাম এমাড আর রানা। পেশা শিক্ষকতা হলেও তাদের মন জুড়ে আছে অভিনয়ের নেশা। একটা নতুন অ্যাপার্টমেন্টে আসার পর তাদের সুযোগ হয় আর্থার মিলারের ‘ডেথ অব এ সেলসম্যান’ নাটকে অভিনয়ের। কিন্তু ধীরে ধীরে ভাঁটা পড়তে থাকে তাদের দাম্পত্য সম্পর্কে। এবার আসরের শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে আসগার ফরহাদীর এই ছবিকে।

‘তান্না’

দেশ : অস্ট্রেলিয়া, নিভাল ভাষার একেবারে ভিন্ন ধাঁচের মুভি তান্না। আধুনিক বিশ্বের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক আদিম গ্রামের কাহিনি নিয়ে এই ছবি। সভ্যতার আলো খুব একটা পড়েনি সেখানে। প্যাসিফিক আইল্যান্ডের গহীন এ গ্রামে নেই প্রযুক্তির কোন ছোঁয়া। সেই গ্রামের দুইজন মানব-মানবী ডাইন ও ওয়াওয়া। বিয়ে দিয়ে গ্রামের বাহিরে পাঠিয়ে দেওয়া হবে ওয়াওয়াকে। কিন্তু সে থাকতে চায় ডাইনের কাছেই।

‘টনি এডম্যান’

দেশ : জার্মানি, কান চলচ্চিত্র উৎ​সবের আলোচিত ছবি। ব্যবহার করা হয়েছে জার্মান এবং ইংরেজি ভাষা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে এক বাবা আর তার কন্যার সম্পর্কের সংকটকে ঘিরে। বাবা উইনফ্রেড আর কন্যা ইনেস। এক পর্যায়ে জার্মানি ছাড়তে চায় উইনফ্রেড। ইনেসের ক্যারিয়ার তখন উর্ধ্বমুখী। সবার কাছে উইনফ্রেড নিজের পরিচয় দেন টনি নামে। আর সেটাই নাম হয়ে যায় পরিচালক ম্যারেন আডের এই ছবির।

বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮৯ তম অস্কার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চড়ের মাহাত্ম্য!

পরবর্তী

দুই কোটি টাকায় বিক্রি হলো হিটলারের লাল টেলিফোন

পরবর্তী

দুই কোটি টাকায় বিক্রি হলো হিটলারের লাল টেলিফোন

বাবার স্মৃতিচারণ করলেন প্রিয়াঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT