বিনোদন

‘অ্যামাজন প্রাইম’-এ শাকিবের তিন সিনেমা

শাকিবের তিন সিনেমার পোস্টার দেখা যাচ্ছে, অ্যামাজন প্রাইমে উপলব্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যামাজন প্রাইমে শাকিবের তিন সিনেমার পোস্টার দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সিনেমা প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’-এ প্রদর্শিত হচ্ছে দেশের শীর্ষ তারকা শাকিব খানের তিনটি সিনেমা। তবে বাংলাদেশের সিনেমা হিসেবে নয়, ঢাকাই ‘কিং খান’ এর এই তিনটি সিনেমা ইন্ডিয়ান সিনেমা হিসেবে চলছে!

সিনেমাগুলো হচ্ছে শিকারী, চালবাজ ও ভাইজান এলো রে। তিনটি সিনেমাই শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে মনে করেন সিনেপ্রেমীরা। এ সিনেমাগুলোর মাধ্যমে নতুন শাকিব খানকে দেখতে পান দর্শকরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তিনি নতুন করে পরিচিতি অর্জন করেন।

একটি যৌথ প্রযোজনাসহ এ তিনটি সিনেমা বিভিন্ন সময়ে বাংলাদেশেও প্রদর্শিত হয়। শুধু তাই নয়, এ সিনেমাগুলো দেশের সিনেমা হলকেও চাঙ্গা করে। মুক্তির পর দেশের সিনেমা হলে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পাশাপাশি ওপার বাংলাতেও এসব সিনেমার মাধ্যমে শাকিব খান টলিউডেও আলোচনার কেন্দ্রে আসেন।

ভারতের পশ্চিমবঙ্গ থেকে তিনটি সিনেমা প্রযোজনা করে সেখানকার নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির কর্ণধার অশোক ধানুকা খবরটি জানিয়েছেন। চ্যানেল আই অনলাইনকে প্রযোজক অশোক ধানুকা জানান, চড়া মূল্যে গত ডিসেম্বর থেকে সিনেমাগুলো অ্যামাজান প্রাইম অ্যাপে প্রদর্শিত হচ্ছে।

বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ওটিটি প্লাটফর্ম ‘অ্যামাজন প্রাইম’-এ শাকিবের এসব সিনেমা দেখতে পাচ্ছেন বলে জানান অশোক ধানুকা। তিনি এও বলেন, যেসব সিনেমা ‘অ্যামাজন প্রাইম’ থেকে কম অডিয়েন্স দেখেন সেগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু শাকিবের তিনটি সিনেমায় সেখানে ভালো চলছে।

বিষয়:অশোক ধানুকাঅ্যামাজন প্রাইমভাইজান এলো রেভারতীয়লিড বিনোদনশাকিব খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…