চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অ্যান্ডারসনকে ছোঁয়া কঠিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের মালিক হতে আর মাত্র ৭টা উইকেট দরকার জেমস অ্যান্ডারসনের। যে রেকর্ডের বর্তমান মালিক গ্লেন ম্যাকগ্রা। অস্ট্রেলিয়ান গ্রেট অবশ্য বলছেন, তাকে ছাড়িয়ে গেলে অ্যান্ডারসনের রেকর্ড ভাঙা সম্ভব নয়।

ম্যাকগ্রার উইকেট ৫৬৩টি। অ্যান্ডারসনের ৫৫৭। ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টেই হয়ত অজি কিংবদন্তিকে ছাড়িয়ে যাবেন ইংলিশ সুপারস্টার। তার আগে ম্যাকগ্রা বলেছেন, ‘আমি জিমিকে সম্মান করি। তার জন্য শুভকামনা রইল। আমার তো মনে হয়, আমাকে ছাড়িয়ে গেলে কেউই তার রেকর্ড ভাঙতে পারবে না।’

অ্যান্ডারসনকে ওয়াসিম আকরামের মতো কিংবদন্তির সঙ্গে তুলনা করেছেন ম্যাকগ্রা, ‘জিমি যে একজন ক্লাস বোলার সেটা দীর্ঘদিন ধরেই বলে আসছি। তার বিরুদ্ধে খেলার সময়ও সেটা বুঝেছি। পেস বোলিং একটা শিল্প। সেটা তিনি ভালো মতোই পারেন। দুদিকেই বল সুইং করাতে পারেন। যেটা অনেকেই পারেন না। জিমিকে আমার ওয়াসিম আকরামের মতো মনে হয়। আকরামও দুদিকে বল সুইং করাতে পারতেন।’

Banglabid

একই সঙ্গে ম্যাকগ্রা বলেছেন, ‘রেকর্ড সবসময়ই তৃপ্তি দেয়। টেস্ট বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট পাওয়ায় আমি বেশ খুশিই ছিলাম। তবে রেকর্ড যতই উঁচু হোক একদিন ভাঙবেই। জিমি যেদিন আমার রেকর্ড ভাঙবে সেদিনও খুশি হব। কারণ যেদেশেরই হই না কেন, পেস বোলারদের এক থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লেন ম্যাকগ্রাজেমস অ্যান্ডারসনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পার্লামেন্টও ছাড়ছেন টার্নবুল

পরবর্তী

যমুনা নদীতে ট্রলার ডুবে দুই শিশুসহ নিখোঁজ ৩

পরবর্তী
ফাইল ছবি

যমুনা নদীতে ট্রলার ডুবে দুই শিশুসহ নিখোঁজ ৩

দেবী

‘দেবী’র জন্য আরেকটি মাস আপনাদের কাছে চাইছি: জয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT