চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পার্লামেন্টও ছাড়ছেন টার্নবুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
ম্যালকম টার্নবুল-অস্ট্রেলিয়া-পার্লামেন্ট থেকে সরে দাঁড়াচ্ছেন

প্রধানমন্ত্রী হিসেবে শেষ প্রেস ব্রিফিংয়ে নাতনি অ্যালিসকে নিয়ে ম্যালকম টার্নবুল

দলীয় বিদ্রোহে সদ্য প্রধানমন্ত্রিত্ব হারানো ম্যালকম টার্নবুল অস্ট্রেলিয়ার পার্লামেন্ট থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

পার্লামেন্টে দলীয় কোন্দলে গত সপ্তাহে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। তার বদলে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয় তারই ঘনিষ্ঠ সহযোগী স্কট মরিসনকে।

এই কোন্দলের ফলে মধ্য-ডানপন্থি সরকার ভেতরে ভেতরে পঙ্গু হয়ে যাচ্ছিল বলে মনে করছিলেন সংশ্লিষ্টরা।

Banglabid

নিজ সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে ম্যালকম টার্নবুল তার পূর্বসূরি টনি অ্যাবটের দিকে পরোক্ষভাবে আঙ্গুল তুলে বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রীদের পার্লামেন্টের মধ্যে নয়, বাইরে থাকাটাই উত্তম। এবং আমার মনে হয়, সাম্প্রতিক ঘটনাবলী আমার এই পর্যবেক্ষণের পক্ষে প্রমাণ দেয়।’

টনি অ্যাবটের বিরুদ্ধে সরকারকে অবমূল্যায়নের অভিযোগ রয়েছে।

তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী টার্নবুল পার্লামেন্ট থেকেও সরে যাওয়াটা সরকারের বিপদ আরও বাড়াবে। কেননা এর ফলে পার্লামেন্ট বাধ্য হবে উপনির্বাচন আয়োজন করতে। আর সেই নির্বাচনে মরিসনের দল বর্তমান সংখ্যাগরিষ্ঠতা ধরে না-ও রাখতে পারে।

Reneta

টার্নবুলের জয় পাওয়া ওয়েন্টওয়ার্থের আসনটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই রক্ষণশীল লিবারেল পার্টির দখল। কিন্তু টার্নবুল সরে গেলে সেখানে যে পরেও বর্তমান সরকারই জয় পাবে তার কোনো নিশ্চয়তা নেই বলে মনে করছেন অনেকে।

টার্নবুলকে ছাড়া স্কট মরিসনের সরকারের কাছে সরকারের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বাকি মোট ১৪৯টি আসনের মধ্যে ৭৫টি আসন থাকবে।

অস্ট্রেলীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টার্নবুলের অনুপস্থিতিতে উপনির্বাচনটি অক্টোবরে হতে পারে। আর সেই নির্বাচনে আসন হারালে মরিসনকে বাধ্য হয়েই ১৫০ আসন বিশিষ্ট পার্লামেন্টে আইন পাস করার জন্য স্বতন্ত্র সংসদ সদস্যদের ওপর নির্ভর করতে হবে।

বিরোধী দল লেবার পার্টির কাছে বর্তমানে ৬৯টি আসন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াম্যালকম টার্নবুলসেমি লিডস্কট মরিসন
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT