চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্বস্তি নিয়েই ভ্যাটিকানে পোপ-ট্রাম্প বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

অভিবাসন, অস্ত্র ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে বিপরীত অবস্থানে থাকা খ্রিস্টীয় ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবশেষে দেখা হলো। ভ্যাটিকানে ট্রাম্পকে হাসিমুখে হাত মিলিয়ে স্বাগত জানান পোপ। এরপর বৈঠকের উদ্দেশে ট্রাম্পকে নিজের পড়ার ঘরে নিয়ে যান তিনি।

নিউ ইয়র্ক টাইমস  জানিয়েছে, বাইরে হাসিখুশি আর উষ্ণ দেখা গেলেও ট্রাম্প আর পোপের মধ্যকার অবস্থানগত বিরোধ যেন তাদের ভেতর থেকে চারপাশে ছড়িয়ে পড়ছিল। যদিও দু’জনই এই বৈঠকে রাজনৈতিক বিষয়গুলোকে আনবেন না – এমন সিদ্ধান্তের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, কিন্তু তাদের মধ্যকার অস্বস্তি আর টানাপোড়েনটা উষ্ণ আচরণের মাঝেও প্রকাশ পাচ্ছিল।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম বিদেশ সফরের তৃতীয় অংশ হিসেবে ভ্যাটিকান ও রোম সফর করছেন ট্রাম্প। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার একটু আগে তিনি ভ্যাটিকান পৌঁছান। অ্যাপস্টোলিক প্যালেসে ওই বৈঠকে তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া।

Banglabid

২০১৪ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পর দ্বিতীয়বারের মতো আরেকজন আমেরিকান প্রেসিডেন্টকে পোপ সেখানে স্বাগত জানালেন।

পোপ ফ্রান্সিসের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগের রাতেই পোপের অন্যতম ঘনিষ্ঠ উচ্চ পর্যায়ের ভ্যাটিকান কর্মকর্তা কার্ডিনাল পিটার টার্কসন টুইটারে ট্রাম্প-পোপ দৃষ্টিভঙ্গির তফাতের ব্যাপারে একটি পোস্ট দেন।

Reneta

টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘পোপ ফ্রান্সিস এবং প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম বিশ্বকে নিজের মতো করে সহিংসতা থেকে মুক্ত করার চেষ্টা করেন। একজন আলোচনার মধ্য দিয়ে শান্তির প্রস্তাব দেন, আর অন্যজন অস্ত্রের মাধ্যমে সুরক্ষার কথা বলেন।’

সৌদি আরব সফরে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্রচুক্তির দিকে ইঙ্গিত করেই টুইটটি করেন কার্ডিনাল টার্কসন।

পোপের সঙ্গে এই বৈঠকের পর ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী পাওলো গেন্টিলোনির সঙ্গে দেখা করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

ইতালি সফরের পর বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে অংশ নেয়ার উদ্দেশ্যে ট্রাম্প ও তার বহর রওনা দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পপোপ ফ্রান্সিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলায় গ্রেফতারি পরোয়ানা

পরবর্তী

স্থায়ী জামিন পেলেন কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু

পরবর্তী

স্থায়ী জামিন পেলেন কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কু

সংবাদ সম্মেলনে ​অতিথিরা

‘সবচেয়ে বড় নজরুলমেলার আয়োজক চ্যানেল আই’

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT