চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবচেয়ে বড় নজরুলমেলার আয়োজক চ্যানেল আই’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৩:০১ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে ​অতিথিরা

সংবাদ সম্মেলনে ​অতিথিরা

‘বিশ্বের ১০৩টি দেশের পাঁচ কোটি মানুষ এই মেলার দর্শক, তাই আমি মনে করি, এর চেয়ে বড় কোনো নজরুলমেলা হতে পারে না।’ বললেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। কাজী নজরুল ইসলামর ১১৮তম জন্মবার্ষিকীতে ‘চ্যানেল আই-আইএফআইসি ব্যাংক নজরুলমেলা’ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা প্রতি বছর মেলায় নজরুলের নতুন নতুন বিষয়কে উপস্থাপনের চেষ্টা করি। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরওয়ার। তিনি চ্যানেল আইয়ের সাথে নজরুলমেলার আয়োজক হতে পেরে তার গর্বের কথা তুলে ধরেন।

আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে নজরুলমেলার উদ্বাধন করা হবে। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। পুরো আয়োজনটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ‘নজরুলমেলা’য় ‘নজরুল সম্মাননা’ পাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ও প্রশিক্ষক শাহীন সামাদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। এ ব্যাপারে তার অনভূতি জানিয়ে বলেন, ‘আমি সম্মাননা পাওয়ার খবর শুনে আবেগে আপ্লুত। এতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আমি নজরুলসংগীতকে আরও সমৃদ্ধ করতে এবং নজরুলসংগীতের ভালো ভালো শিল্পী গড়ে তোলার চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম এবং নজরুলসংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক। তারা চ্যানেল আই এবং আইএফআইসি ব্যাংকের এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার চ্যানেল আই প্রাঙ্গনে আয়োজিত নজরুলমেলার মঞ্চে বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার গাওয়া নজরুলসংগীত সমগ্রের সপ্তম খন্ডের মোড়ক উন্মোচন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT