চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্র কিনে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাড়াতে সৌদি যুবরাজকে ট্রাম্পের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-অস্ত্র চুক্তি

অস্ত্র কিনে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান বাড়াতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার হোয়াইট হাউসে সালমানকে স্বাগত জানিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা।

দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদ। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছলে তাকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প।

স্বাগত বৈঠকে সৌদি আরবের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সৌদি একটি সম্পদশালী দেশ। অস্ত্র কিনে দেশটি যুক্তরাষ্ট্রকে তাদের সমৃদ্ধির অংশীদার করতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। সৌদির সমাজ পরিবর্তনে সালমানের নেয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন যুবরাজ।

এর আগে মার্কিন টিভি চ্যানেল সিবিএস-এর সাক্ষাতকারে মোহাম্মদ বলেন, সৌদি নারীদের বোরকা পড়ার বাধ্যবাধকতা নেই। তবে নারীদের পোশাকে অবশ্যই শালীনতা থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি।

অন্যদিকে আবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অস্ত্র চুক্তির বিরোধিতায় মঙ্গলবার ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। প্রিন্স সালমান বোস্টন সফরে গেলে সেখানে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে তারা।

নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী , অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং ট্রাম্পের জামাতার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। নিউইয়র্কের পর বোস্টন, সিলিকন ভ্যালি, লস এঞ্জেলেস ও হিউসটন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে তার।

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ম্যাচ জেতানো ছয় কার্তিকের কাছে ‘কর্মফল’

পরবর্তী

সেরাকণ্ঠের সেরাদের পুরস্কার বিতরণ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- সেরাকণ্ঠ ১

সেরাকণ্ঠের সেরাদের পুরস্কার বিতরণ

ইতালির হয়েও খেলতে পারতেন মেসি

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT