চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় হাসপাতালে ভর্তি শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
শাকিব-খান

গেল সপ্তাহেই চিত্রনায়িকা বুবলীকে নিয়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন দেশের ব্যস্ততম তারকা অভিনেতা শাকিব খান। উদ্দেশ্য ‘সুপার হিরো’ নামের ছবিটির শুটিং। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় পৌঁছেও শুটিং শুরু করতে পারেননি শাকিব। বর্তমানে তিনি সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

হার্টবিট কথাচিত্রের প্রযোজনায় ‘মুসাফির’ খ্যাত নির্মাতা আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপার হিরো’তে জুটি বেধে অভিনয় করছেন শাকিব-বুবলী। গত মঙ্গলবারে সিডনিতে শুটিং শুরুর কথা ছিলো ছবিটির। কিন্তু জ্বর ও ঠাণ্ডায় নাকাল শাকিব খান। আর এ কারণে এখনো ছবির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা। বর্তমানে সিডনির একটি হাসপাতালে ভর্তি আছেন দেশের এই তারকা অভিনেতা।

এদিকে প্রযোজক ইকবাল জানিয়েছেন, শুধু জ্বরে নয় বলং বেশি ঠান্ডা লাগার কারণে শাকিব নাকি কথাও ঠিকমতো বলতে পারছেন না। চিকিৎসকরা আপাতত কয়েকদিনের জন্য তাকে বিশ্রামে থাকারও পরামর্শ দিয়েছেন।

Banglabid

আশিকুর রহমানের পরিচালনায় ‘সুপার হিরো’ নামের থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকুর রহমানবুবলীমুসাফিরশাকিব খানসিডনিসুপার হিরো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুবেল-ফিজের বোলিংয়ে সম্ভাবনার টার্গেট

পরবর্তী

ঢাকা ওপেনে চ্যাম্পিয়ন সিদ্দিকুর

পরবর্তী
ফাইল ছবি

ঢাকা ওপেনে চ্যাম্পিয়ন সিদ্দিকুর

চ্যানেল আই অনলাইন- ভ্যানিটি ফেয়ারের ভুল

তিন নম্বর পা কোথা থেকে এল?

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT