চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় দাবানল ঠেকাতে ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক, পরিবেশ
A A
অস্ট্রেলিয়া-দাবানল-উট

খরাপীড়িত সাউথ অস্ট্রেলিয়ায় বন্য উট অতিরিক্ত পরিমাণে পানি খেয়ে ফেলছে, তাই সেসব অঞ্চলে ১০ হাজারের বেশি উট গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হেলিকপ্টার থেকে পেশাদার বন্দুকধারীরা গুলি করে এসব উটকে মারবেন।

দি অস্ট্রেলিয়ান জানিয়েছে, সাউথ অস্ট্রেলিয়ার আনাগু পিতজান্তজাতজারা ইয়াংকুনিটজাতজারা (এপিওয়াই) অঞ্চলের আদিবাসী নেতাদের নির্দেশ পাওয়ার পর স্থানীয় সময় বুধবার থেকে উট হত্যার প্রক্রিয়া শুরু হবে।

Banglabid

স্থানীয়দের অভিযোগ, খরার কারণে প্রাণীগুলো পানির জন্য আরও বেশি অস্থির হয়ে উঠেছে। যেখানে মানুষেরও পানির সংকট, সেখানে এসব বন্য উট পানির সন্ধানে লোকালয়ে দল বেঁধে হানা দিচ্ছে, বেড়া-ছাউনি ভেঙে ফেলছে, ট্যাপ, ট্যাংক বা চৌবাচ্চা, যেখানে পানি পাচ্ছে সেখান থেকেই সবকিছু তছনছ করে পানি খেয়ে যাচ্ছে।

এমনকি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউজ গ্যাসও উট বিপুল পরিমাণে নির্গমন করে বলে প্রতিবেদনে লিখেছে দি অস্ট্রেলিয়ান। বলেছে, প্রাণীগুলো প্রতি বছর এক টন কার্বন ডাই-অক্সাইড গ্যাসের সমান মিথেন বাতাসে ছেড়ে দেয়।

সাউথ অস্ট্রেলিয়া পরিবেশ ও পানি বিভাগের এক মুখপাত্র অস্ট্রেলীয় গণমাধ্যম নিউজ.কম’কে জানিয়েছেন, এই বন্য উটের সংখ্যা দ্রুত বাড়তে থাকার কারণে অঞ্চলটিতে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।

Reneta

তিনি বলেন, এর ফলে এলাকার অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পানির জন্য পাগলাটে হয়ে থাকা প্রাণীগুলোর কারণে বিপদের মুখে পড়ছে সেখানকার অধিবাসী পরিবার ও জনগোষ্ঠীগুলো। এপিওয়াইয়ের তৃণভূমিতে বাড়তে থাকা পশুচারণের কারণে ভূমির উর্বরতা বিপজ্জনকভাবে কমে যাচ্ছে, খরার প্রবণতা আরও বাড়ছে এবং এর সঙ্গে পানির পরিমাণ কমতে থাকায় দাবানলের আশঙ্কা বেড়ে যাচ্ছে।

শুধু তাই নয়, পানির উৎসের কাছে পৌঁছানোর জন্য উটগুলো একে অন্যের সঙ্গে মারামারি করতে গিয়ে বা অনেক সময় পানির অভাবে মারা যায়। সেসব মৃতদেহ ওই শুষ্ক এলাকার জন্য অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন পানির উৎসে পড়ে থেকে পানি নষ্ট করে ফেলে বলে জানান ওই মুখপাত্র।

এই সবকিছু মিলিয়েই ব্যবস্থা হিসেবে ১০ হাজার উট মেরে ফেলা হবে। পুরো অস্ট্রেলিয়ায় প্রায় ১২ লাখ বন্য উটের আবাস। তাই এগুলো থেকে বেছে বেছে উট হত্যার কাজ শেষ হতে বুধবার থেকে ৫ দিনের মতো সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।

হত্যার পর মৃতদেহগুলোকে রোদে শুকিয়ে পরে পুড়িয়ে ফেলা হবে বা মাটিতে পুতে ফেলা হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া দাবানলদাবানল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে শৈত্যপ্রবাহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

ভিলেনকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন সালমান!

পরবর্তী

ভিলেনকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন সালমান!

শীর্ষে ওঠার মন্ত্রেই আজকের নাঈম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT