চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে শৈত্যপ্রবাহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, পরিবেশ
A A
শৈত্যপ্রবাহ

রংপুর বিভাগ বিভাগ, চুয়াডাঙ্গা, যশোরসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্য প্রবাহ বইছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

তীব্র শীত, ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহে উত্তরের জনপদসহ দেশের কয়েক জেলায় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। দিনাজপুরে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট ও যশোরে ১০ ডিগ্রি সেলসিয়াস, বগুড়ায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে বিপন্ন হয়ে পড়েছে জনজীবন।

ঘন কুয়াশার কারনে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। বিভিন্ন জেলায় খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে নিন্ম আয়ের মানুষেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোহিদুল ইসলাম জানিয়েছে শীতের প্রকোপ আরও বাড়তে পারে।

Reneta

লালমনিরহাট সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তপন কুমার জানান: শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।

তীব্র শীত থেকে বাঁচতে শীত বস্ত্রের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন জেলার শীতার্ত মানুষেরা।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শীতশৈত্য প্রবাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবসরে গেলেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

পরবর্তী

অস্ট্রেলিয়ায় দাবানল ঠেকাতে ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

পরবর্তী
অস্ট্রেলিয়া-দাবানল-উট

অস্ট্রেলিয়ায় দাবানল ঠেকাতে ১০ হাজার উট মেরে ফেলার সিদ্ধান্ত

ভিলেনকে কোটি টাকার গাড়ি উপহার দিলেন সালমান!

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT