চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান ওপেনে ‘টাইটানিক’ চমক ও’কনেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ান ওপেনের টেনিস খেলোয়াড়ের অ্যাকশন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নেমেছেন ক্রিস্টোফার ও’কনেল। ২৭ বছর বয়সী অজি ছেলেদের এককে র‌্যাঙ্কিংয়ের ১৭৫তম ডিয়েগো স্কোয়ার্টজম্যানকে হারিয়ে দিয়েছেন চমক।

বৃহস্পতিবার ১৩তম বাছাই আর্জেন্টিনার ডিয়েগো স্কোয়ার্টজম্যানকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ও’কনেল।

প্রথম সেটেই বিশেষ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে স্কোয়ার্টজম্যানকে টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে হারিয়ে দেন ও’কনেল। পরের সেটে ৬-৪ ব্যবধানে জিতে রাখেন সামর্থ্যের প্রমাণ।

Banglabid

স্কোয়ার্টজম্যানকে তৃতীয় সেটেও হারিয়ে দেন ও’কনেল, ৬-৪ ব্যবধানে।

ম্যাচ পকেটে নেয়ার পর ধারাভাষ্যকার টম রেহড বলেছেন, এটা কত বড় ব্যাপার হতে পারে! টাইটানিকের মতো এক সংগ্রাম ছিল এবং এই অজি খেলোয়াড় সেটি করে দেখিয়েছেন। এক ঘণ্টা ২৪ মিনিটের প্রথম সেট একটা ম্যারাথন ছিল। অথচ অ্যাশলেইগ বার্টি প্রথম দুটি ম্যাচে ২২ মিনিটেই প্রথম সেট শেষ করেছেন।

অভাবনীয় জয়ের পর উচ্ছ্বাসিত ও’কনেল বলেছেন, ‘এমন পরিবেশ অবিশ্বাস্য। আমি সত্যিই এমনটা পেরেছি। কিছুই বর্ণনা করতে পারছি না।’

Reneta

‘ডিসেম্বরের সিডনিতে প্রচণ্ড গরমের মাঝে কঠোর পরিশ্রম করেছি। তাপমাত্রা দেখে সত্যিই খুশি হয়েছিলাম। এমন অধিক তাপমাত্রায় শক্ত হতে পেরেছিলাম, প্রথম সেটেও শক্ত হয়ে ঝুলেছিলাম। এটা একটা যুদ্ধ ছিল। এই প্রক্রিয়ার মাঝে শক্তি সঞ্চয় করেছি।’

মেয়েদের এককে ঘটেছে অঘটন। র‌্যাঙ্কিংয়ে ৫৬ ধাপ পিছিয়ে থাকা ফ্রেঞ্চ এলিজ কর্নেতের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন দুবারের গ্র্যান্ড স্লামজয়ী ও আসরের তৃতীয় বাছাই গ্যারবিন মুগরুজা।

রড লেভার অ্যারেনায় ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে ৬-৩ ও ৬-৩ সেটে হেরেছেন স্প্যানিশকন্যা। বাদ পড়ে করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতির ঘাটতিকে দায়ী করেছেন মুগরুজা।

চমক আরও আছে। মেয়েদের এককে সপ্তম বাছাই এস্তোনিয়ার আনেত্তে কন্টাভেইতকে ৬-২ ও ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ক্লারা তাউসন। ১৯ বছর বয়সী ডেনিশকন্যার র‌্যাঙ্কিংয়ে অবস্থান ৩৯তম।

অঘটনে ভরা দিনে ছয়বার ডাবল ফল্ট করার পরও পরের রাউন্ডে পা দিয়েছেন গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট বেলারুশের অ্যারিনা সাবালেঙ্কা। চীনের ওয়াং জিনউর বিপক্ষে প্রথম সেটে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর দারুণ প্রত্যাবর্তনে বাকি দুই সেটে ৬-৪ ও ৬-২ ব্যবধানে জয় তোলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনলিড স্পোর্টসসাবালেঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৩ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

পরবর্তী

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক

পরবর্তী
চ্যানেল আই অনলাইন যুবলীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত যুবলীগের সাধারণ সম্পাদক

বৃদ্ধা নারী, হালকা হাসি, সবুজ শাড়ি পরা, ঘরে বসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরলোকে সাংবাদিক তরুণ সরকারের মা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT