চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অল্পের জন্য হল না টানা দুই সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
মুর্শেদা খাতুন হ্যাপি

মুর্শেদা খাতুন হ্যাপি

মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে একমাত্র সেঞ্চুরি এসেছে যার ব্যাটে সেই মুর্শেদা খাতুন হ্যাপি পরের ম্যাচেও জাগালেন তিন অঙ্ক ছোঁয়ার দারুণ সম্ভাবনা। আশা জাগিয়ে ৯৪ রানে কাটা পড়ায় টানা দুই সেঞ্চুরির রেকর্ড গড়া হল না সিলেট বিভাগের হয়ে খেলা এই ব্যাটারের।

সোমবার ময়মনসিংহের বিপক্ষে হ্যাপি ১২৩ বল খেলে করেন ১০০ রান। দুই দিন পর বৃহস্পতিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইকেট আগলে রেখে বরিশালের বোলারদের ওপর ছড়ি ঘোরান এই ওপেনার। ইনিংসের ৪৫তম ওভারে সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হন ফারজানা কাকলীর বলে ক্যাচ দিয়ে। ১২৭ বলে ১৩টি চারের সাহাজ্যে করেন ৯৪।

মেয়েদের ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরির দেখা মেলে খুব কম। সেঞ্চুরিখরার মাঝে প্রথম ব্যাটার হিসেবে টানা দুটি সেঞ্চুরির রেকর্ডের খুব কাছ থেকে ঘুরে আসা হ্যাপির সাত্ত্বনা দলের জয় ও আরও একবার ম্যাচসেরার পুরস্কার প্রাপ্তি। হ্যাপি কুষ্টিয়ার মেয়ে হলেও জাতীয় লিগ খেলছেন সিলেটের হয়ে। বাংলাদেশ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে এ ক্রিকেটারের।

Banglabid

হ্যাপির ৯৪ ও পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা তাজ নেহারের ফিফটিতে (৫৪) নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে সিলেট। জবাব দিতে নেমে ১৪৯ রানে থামে বরিশালের ইনিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিলেট ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়েদের জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুলতান-আতিকের শপথ নিয়ে যতো কথা

পরবর্তী

শোকের আবহে জিদানকে ফোন, মরিনহোর সঙ্গে আলোচনা

পরবর্তী

শোকের আবহে জিদানকে ফোন, মরিনহোর সঙ্গে আলোচনা

৭ মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারা আস্তাকুঁড়ে চলে যাচ্ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT