চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থখাতের ঘুরে দাঁড়ানোর এই প্রক্রিয়া যেন অব্যাহত থাকে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব খাতে প্রত্যক্ষ নজর দিয়েছেন, তার মধ্যে অন্যতম অর্থখাত। ব্যাংকিং খাত, শেয়ারবাজারসহ নানা অর্থবিষয়ক সংস্থায় এসেছে নানা ইতিবাচক পরিবর্তন।

আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ অনুষ্ঠানে বলেছেন: রপ্তানি বৃদ্ধির জন্য নতুন বাজার ও পণ্য বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নতুন নতুন বাজার সৃষ্টি করতে কাজ করে যাচ্ছি। রপ্তানি বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ী সম্প্রদায়কেও কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসায়ীরাই ব্যবসা করবে। তাদের কাজে আমরা সহযোগিতা করবো।

প্রধানমন্ত্রীর কথার প্রতিফলন দেখা যাচ্ছে নানা তথ্য-উপাত্তে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থখাতে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, গত তিন মাসে (এপ্রিল-জুন) আমানত বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

Banglabid

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এই এক বছরে ব্যাংকে আমানত বেড়েছে ১ লাখ ২১ হাজার ৬৬৮ কোটি টাকা। এর মধ্যে প্রথম ৯ মাসে বেড়েছে ৬০ হাজার ৮৮২ কোটি টাকা। আর শেষ ৩ মাসে বেড়েছে ৬০ হাজার ৭৮৬ কোটি টাকা। অথচ এ বছরের প্রথম ৩ মাসে (জানুয়ারি-মার্চ) এর পরিমাণ ছিল মাত্র ৪ হাজার ১৭ কোটি টাকা।

কিছুদিন আগে আমানত কমে যাওয়ায় ব্যাংকে তারল্য সংকট দেখা দিয়েছিল, সে অবস্থার পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। গত কয়েক মাস ধরে কোনও কোনও ব্যাংক ডাবল ডিজিটে সুদ দিয়ে আমানত সংগ্রহ করছে। কেউ আবার ৫ বছরে টাকা দ্বিগুণ করার অফার দিয়ে আমানত সংগ্রহ করছে। এসব কারণে ব্যাংকিংখাতের এই পরিবর্তন। বিষয়গুলো খুবই ইতিবাচক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আমানত বেশি বেড়েছে বেসরকারি ব্যাংকে। এসব ব্যাংকে শেষ ৩ মাসে (এপ্রিল-জুন) বেড়েছে ৪৬ হাজার ৭৫৬ কোটি টাকা। আর গত অর্থবছরে (২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত) আমানত বেড়েছে ৯৫ হাজার ২৭৮ কোটি টাকা। অন্যদিকে সরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১ বছরে আমানত বেড়েছে ১৪ হাজার ৭১৫ কোটি টাকা। বিশেষায়িত ২ ব্যাংকে বেড়েছে ১ হাজার ৯৩৭ কোটি টাকা। এ সময় বিদেশি ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৯ হাজার ৭৩৮ কোটি টাকা। সব মিলিয়ে ১ বছরে (জুন পর্যন্ত) ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১১ দশমিক ৪৮ শতাংশ। একই সময়ে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৮ শতাংশ।

Reneta

দুর্নীতি দমনে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ আর প্রশাসনের সাহসী উচ্চারণের ফলে অর্থখাতে শৃঙ্খলা ফিরে আসতে শুরু করেছে বলে খাতসংশ্লিষ্টদের অভিমত। আমাদের আশাবাদ, মন্ত্রণালয়-বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ অর্থখাতের এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া অব্যাহত রাখতে কার্যকর ভূমিকা পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সহ-অধিনায়কের পদটা ফিরে পেতে চান স্টোকস

পরবর্তী

মার্কিনী মেয়েদের গুঁড়িয়ে জিতল বাংলাদেশ

পরবর্তী
ফাইল ছবি

মার্কিনী মেয়েদের গুঁড়িয়ে জিতল বাংলাদেশ

কেউ রাষ্ট্রহীন হবে না, বিদেশি বলেও গণ্য হবে না

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT