চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্জন যেন বেদখল না হয়, উন্নয়নযাত্রা যেন না থামে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

নানা নাগরিক সমস্যার নগরী ঢাকা, সেই নগরী ঢাকার স্বল্পকালীন মেয়র সদ্য প্রয়াত আনিসুল হক। মেয়র হয়ে উনি ঢাকাকে বদলে দেবার স্বপ্ন দেখেছিলেন আর দেখিয়েছিলেন। মোনায়েম খানের বাড়ি থেকে শুরু করে অলিগলির অবৈধ দখলদার মুক্ত করতে তার বুলডোজার দ্বিধা করেনি। টেলিভিশনে উপস্থাপক আনিসুল হকের উচ্চারণ যেমন মুগ্ধ করেছে লাখো মানুষকে, তেমনি নগরবাসী ধীরে ধীরে তার বিভিন্ন উন্নয়ন পদক্ষেপে মুগ্ধ হতে শুরু করেছিল। নগরীর রাস্তাঘাট বড় করা থেকে শুরু করে জলাবদ্ধতা নিরসনে তার পদক্ষেপের সুফল হয়তো ধীরে ধীরে পাবে জনগণ, কিন্তু তা দেখে যেতে পারলেন না তিনি নিজে। একজন দলীয় পদপ্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েও তিনি সর্বদলীয় জনগণের মেয়রের ভালোবাসা পেতে শুরু করেছিলেন। ‘স্কাই ইজ দ্যা লিমিট’ আর ‘মানুষ তার স্বপ্নের চেয়ে বড়’ উক্তি দিয়ে তিনি চেষ্টা করে গেছেন ঢাকাবাসীকে একটু স্বাচ্ছ্যন্দ এনে দিতে। গণপরিবহন থেকে শুরু করে যানজট, দখলদার উচ্ছেদসহ বাসযোগ্য আধুনিক ঢাকা গড়তে অল্প সময়ের মধ্যে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তিনি। যদিও ইতিমধ্যে তার অর্জন বেদখল হওয়া আর অসমাপ্ত কাজ থেমে যাবার আশঙ্কা করছেন অনেকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু বিষয়ক মন্ত্রী ওবায়দুল কাদের সেরকমই বলেছেন আনিসুল হকের মরদেহ দেখতে গিয়ে। তিনি বলেছেন, আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। চিরনিদ্রায় শায়িত আনিসুল হককে হয়তো নগরীর কোনো সমস্যা আর শঙ্কা স্পর্শ করবে না, কিন্তু আমরা ওবায়দুল কাদেরের মতো শঙ্কিত। নিয়মের বেড়াজালে কেউ না কেউ আনিসুল হকের জায়গায় আসবেন। তার হাতেই হয়তো শেষ হবে সদ্য প্রয়াত এই মেয়রের কর্মপরিকল্পনার অসমাপ্ত উন্নয়নযাত্রা, বেদখল হবে না বিভিন্ন অর্জন। তার আত্মার শান্তি কামনা করে  শঙ্কার মধ্যেও এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনিসুল হকের কুলখানি ৬ ডিসেম্বর

পরবর্তী

লন্ডনে গাড়ীর ধাক্কায় আহত ৫ পথচারী

পরবর্তী
ভাস্কর মৃণাল হক

আনিসুল হক একজনই, তার বিকল্প হবে না: মৃণাল হক

নগরপিতার জানাজায় এক ‘ঢাকার ছেলে’

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT