চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হক একজনই, তার বিকল্প হবে না: মৃণাল হক

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৭:৪১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ভাস্কর মৃণাল হক

ভাস্কর মৃণাল হক

ভাস্কর মৃণাল হক মনে করেন, আনিসুল হক একজনই; তার জায়গায় একজন নয়-আরও দশজন আসতে পারেন। কিন্তু তার বিকল্প হওয়া সম্ভব নয়।

শনিবার বনানী কবরস্থানে প্রয়াত ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানাতে এসে চ্যানেল আই অনলাইনের কাছে নিজের প্রতিক্রিয়া জানান তিনি ।

মৃণাল হক বলেন, ‘বঙ্গবন্ধুর কাজ বঙ্গবন্ধু ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না, রবীন্দ্রনাথের কাজ রবীন্দ্রনাথ ছাড়া অন্য কাউকে দিয়ে হবে না; তেমনি পিকাসোর ছবি আঁকা আরেকজনকে দিয়ে হবে না। কাজেই একজন না আরও দশজন আসতে পারেন (আনিসুল হকের জায়গায়) কিন্তু আমরা এই জিনিসটা আর পাবো না।’

আনিসুল হকের মতো মেয়র আরেকজন পাওয়া যাবে কিনা যে সত্যিকার অর্থে ঢাকার উন্নয়ন করবেন সে বিষয়ে সন্দেহ প্রকাশ করে অনেক বিখ্যাত ভাস্কর্যের এ নির্মাতা বলেন, ‘অন্যরা শুধু বক্তৃতা দিতে জানে, কাজের বেলায় নেই। উনি কিন্তু কথা কম বলে কাজ করে গেছেন। গোপনে গোপনে রাস্তা-ঘাট অলি-গলি সবকিছু তিনি উন্নয়ন করে গেছেন। সুতরাং বিকল্প পাওয়া সম্ভব নয়।’

‘‘সবাই স্বপ্ন দেখে শুধু নিজেকে ভারি করার জন্য; কিন্তু সত্যিকার অর্থেই নাগরিকদের কল্যাণে কাজ করে গেছেন’’ বলেন এ ভাস্কর।

আর্মি স্টেডিয়ামে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশগ্রহণে শেষ জানাযা শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে আনিসুল হকের মরদেহ বনানী কবরস্থানে নিয়ে আসা হয়। এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা জনতার ঢল সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

Reneta

তাকে বহন করা গাড়ি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার পরিবার ও নিকটাত্মীয় ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি।

তাকে কবরে রাখার পর কবরস্থানের গেট খুলে দেওয়া হলে সর্বস্তরের জনতার ঢল নামে তার কবরে মাটি দিতে এবং দোয়ায় অংশ নিতে।

এর আগে দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাস ভবনে যান। প্রধানমন্ত্রী সেখানে গেলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রী মরহুম মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। আনিসুল হকের স্ত্রী, পুত্র, কন্যারসহ মরহুমের পরিবারের সদস্যরা এসময় কান্নায় ভেঙে পড়েন। পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে বসে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢকি উত্তর সিটির মেয়র।

পরের দিন শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর ১টার বাংলাদেশ বিমান এয়ালায়েন্সের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকা আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে গাড়ীর ধাক্কায় আহত ৫ পথচারী

পরবর্তী

নগরপিতার জানাজায় এক ‘ঢাকার ছেলে’

পরবর্তী

নগরপিতার জানাজায় এক ‘ঢাকার ছেলে’

আল্লাহ তায়ালা শুধু মুসলিমদের জন্য নয়: আসাদুজ্জামান নূর

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT