চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনিসুল হকের কুলখানি ৬ ডিসেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
ঢাকা উত্তর-মেয়র আনিসুল হক

সদ্য প্রয়াত ঢাকা সিটি করপোরেশন উত্তরের মেয়র আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর। শনিবার বাদ আসর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শুরুর আগে এ তথ্য জানান তার ছেলে নাভিদুল হক।

আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে, আনিসুল হকের মরদেহ লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলায়েন্সের ০০২ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা হয়রত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে। এর সময় তার সঙ্গে আসেন স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক এবং এক নাতনি।

শনিবার বেলা ১:৩০টায় বিমানবন্দর থেকে মরদেহ আনিসুল হকের বনানীর ২৩ নম্বর রোডের ৮০ নম্বর বাড়িতে পৌঁছায়। এসময় প্রয়াত মেয়রের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং আওয়ামী লীগ-বিএনপিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা প্রয়াত নগরপিতার প্রতি শ্রদ্ধা জানান।

সব শেষে ছেলেকে শেষবারের মতো দেখতে আসেন আনিসুল হকের বাবা শরীফুল হক। দীর্ঘদিন থেকে অসুস্থ থাকা শরীফুল হককে আনা হয় আর্মি এম্বুলেন্সে করে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। পরের দিন শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দিবা-রাত্রির’ অ্যাশেজে প্রথম দিনটি দুদলেরই

পরবর্তী

অর্জন যেন বেদখল না হয়, উন্নয়নযাত্রা যেন না থামে

পরবর্তী

অর্জন যেন বেদখল না হয়, উন্নয়নযাত্রা যেন না থামে

লন্ডনের স্টকওয়েল রাস্তায় গাড়ী ধাক্কা

লন্ডনে গাড়ীর ধাক্কায় আহত ৫ পথচারী

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT