চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগরপিতার জানাজায় এক ‘ঢাকার ছেলে’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৭:৫৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

ঢাকা উত্তরের নগরপিতার জানাজায় এসেছিলেন সর্বস্তরের নাগরিক। রাজনৈতিক দলের বর্ষীয়ান নেতা থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখ জমায়েত হয়েছিলেন রাজধানীর আর্মি স্টেডিয়ামে। বাদ আসর জানাজার আগে স্টেডিয়ামের গ্যালারিতে সেইসব পরিচিত মুখের ভিড়ে দেখা গেলো চিত্রনায়ক, সিআইপি অনন্ত জলিলকেও।

ধর্মীয়ভাবে আনিসুল হককে শেষ বিদায় জানাতে আসা চলচ্চিত্র ও বাস্তবে ‘ঢাকার পোলা’ অনন্ত জলিল তার অনুভূতি তুলে ধরেন চ্যানেল আই অনলাইনের কাছে।

আনিসুল হকের এই অপ্রত্যাশিত চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক জানিয়ে তিনি বলেন, “চলেতো একদিন সবাইকেই যেতে হবে। তবে উনার যাওয়াটা সত্যিই দুঃখজনক। একজন গুণী মানুষ আমাদের মাঝ থেকে চলে গেলেন।”

Banglabid

ঢাকা উত্তরের মেয়র হিসেবে আনিসুল হকের অবদানের কথা তুলে ধরে চলচ্চিত্র পর্দা থেকে ধর্মীয় অনুশাসন মেনে জীবনাচরণ শুরু করা অনন্ত বলেন, “আমরা ঢাকারই ছেলে। ঢাকা সিটির আজ যে উন্নতি তাতে উনার অবদান অনেক। ঢাকা সিটির উন্নয়নের জন্য উনি প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সিটি কর্পোরেশনের বাজেটকে কাজে লাগিয়েছেন।”

আনিসুল হক ভালো কাজ দিয়ে মানুষের মন জয় করেছিলেন, এটা জানাজায় সর্বস্তরের শ্রদ্ধাই দেখিয়ে দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘জানাজায় এসে বুঝলাম উনার চলে যাওয়াটাও স্মরণীয় হয়ে থাকবে। মানুষ ভালো কাজ করে গেলে তাকে মানুষ মনে রাখে, মন থেকে শ্রদ্ধা করে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঢাকা উত্তরমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনিসুল হক একজনই, তার বিকল্প হবে না: মৃণাল হক

পরবর্তী

আল্লাহ তায়ালা শুধু মুসলিমদের জন্য নয়: আসাদুজ্জামান নূর

পরবর্তী

আল্লাহ তায়ালা শুধু মুসলিমদের জন্য নয়: আসাদুজ্জামান নূর

আনিসুল হক হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আনিস ভাই, আপনার তো ফিরে যোগাযোগ করার কথা ছিল’

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT