চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের সাথে ইউরোপে ঢুকছে আইএস জঙ্গিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শরণার্থী ও অবৈধ অভিবাসীদের সাথে মিশে ইউরোপের দেশগুলোতে পৌঁছে যাচ্ছে। লিবিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি।

অবৈধ অভিবাসীদের দালালরা তাদের জাহাজে করে আইএস জঙ্গিদেরও গোপনে ইউরোপ পাঠাচ্ছে বলে বিবিসিকে জানান লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুন।

হারুন জানান, আইএসকে সহযোগিতার জন্য মধ্যপ্রাচ্যে পাচারকারী-দালালদের তাদের পাচার কাজ নির্বিঘ্নে চালাতে দিচ্ছে আইএস।

Banglabid

মানবপাচারের আয় থেকে ৫০ শতাংশ বখরার বিনিময়ে মধ্যপ্রাচ্যে পাচারকারীচক্রকে সহায়তা দিচ্ছে জঙ্গি সংগঠনটি।

লিবিয় উপদেষ্টা আরও জানান, অভিবাসী বহনকারী জাহাজগুলোতে আইএস জঙ্গিরা সাধারণ অভিবাসীদের সাথে দূরত্ব বজায় রেখে চলে। সাগর পাড়ি দেয়ার সময়ও আইএস সদস্যরা সাধারণ অভিবাসীদের তুলনায় অবিচল থাকে বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে এবছরের শুরুতে সতর্কতা জারি করেছিলো ইউরোপিয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রক সংস্থা ফ্রন্টেক্স। অবৈধপথে সাগর পাড়ি দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর ইউরোপে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছিল সংস্থাটি।

Reneta

জাতিসংঘের হিসেবে এবছর মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ যুদ্ধ ও দারিদ্র্য পীড়িত দেশগুলো থেকে ৬০ হাজারেরও বেশি শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেছে।

এসব এলাকার বন্দরগুলো বেশির ভাগই আইএস-এর দখলে। বিশেষ করে লিবিয়ার বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ এখন জঙ্গি সংগঠনটির হাতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীআইএসমানব পাচারমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঙ্গোলিয়াকে ১ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ দেবে ভারত

পরবর্তী

লিবিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশ নিষিদ্ধ

পরবর্তী

লিবিয়ায় বাংলাদেশী শ্রমিক প্রবেশ নিষিদ্ধ

হ্যাপি’র ‘না-রাজি’ আবেদনের শুনানি ২০ মে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT