চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিচারে আঘাত পেলেও স্রষ্টার বিচারে ভরসা র‍াখা এক উপাখ্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A
তৌফিক-ই-ইলাহী-চৌধুরী

মুক্তিযুদ্ধসহ নিজের জীবনের বিভিন্ন ধাপে সংগ্রাম আর পাওয়া-না পাওয়া নিয়ে এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রমের স্মৃতিকথা বা মেমোয়ার গ্রন্থ। বইটিতে স্থান পেয়েছে তার তারুণ্য, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, দেশের জন্য জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে যাওয়া, সেই দেশের কাছ থেকে কয়েক দশকের ব্যবধানে সম্মান ও অসম্মান লাভ এবং প্রিয় নেত্রীর সান্নিধ্যে অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করার সুযোগের জীবন ঘনিষ্ঠ বর্ণনা।

আত্মজীবনী হলেও ইংরেজি ভাষায় রচিত ‘চ্যারিয়ট অব লাইফ- লিবারেশন ওয়ার, পলিটিক্স অ্যান্ড সোজার্ন ইন জেল’ বইটি মূলত ইতিহাসভিত্তিক ও তথ্যপূর্ণ। বইটিতে আলোচিত হয়েছে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নিজের চোখে দেখা এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা।

সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এখন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্ট‍া।

বইটিতে ফুটে উঠেছে তরুণ বয়সের আলোকিত ক্যারিয়ার এবং হঠাৎ দেশের রাজনৈতিক ঘূর্ণিঝড়ে আটকা পড়ার দ্বিধাদ্বন্দ্ব। সংকট আর অনিশ্চয়তার মধ্য দিয়ে মাতৃভূমির অধিকার আদায়ের আন্দোলনে যোগ দিয়ে তিনি সাক্ষী হয়েছেন এমন সব ঐতিহাসিক ঘটনার যার ধারাবাহিকতায় এসেছিলস্বাধীন বাংলাদেশের ঘোষণা।

১৯৭১ সালের এপ্রিলে মুজিবনগরে যখন সরকার গঠিত হলো, সরকার শপথ গ্রহণ করল; ওই অনুষ্ঠানের মূল আয়োজকদের একজন ছিলেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ইতিহাসের সাক্ষী হওয়ার পাশাপাশি নিজেই অংশ হয়ে গেলেন ইতিহাসের। দেশের বিজয়ে ভূমিকা রাখার জন্য পেলেন ‘বীর বিক্রম’ খেতাব।

তবে স্মৃতিকথার কালরেখা শুধু সেই কালটাতেই সীমাবদ্ধ রাখেননি লেখক। ব্যাখ্যা করেছেন, যে দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছেন সময়ের ফেরে সেখানেই তাকে হতে হয়েছে কারাবন্দী। ২০০৭ সালে জরুরি অবস্থা জারি, সে সময়ে তার ওপর মিথ্যা অপবাদ ও শাস্তি চাপানোরর চেষ্টা, কারাবাস এবং তার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে নিজের স্বাধীনতার অনিশ্চয়তার সেই সময়গুলোর আবেগ দিয়ে বর্ণনা করেছেন তৌফিক-ই-ইলাহী। তৌফিক-ই-ইলাহী-চৌধুরী

বইটিতে লেখক জরুরি অবস্থা চলাকালে তার নিজের মতোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপানো মামলা ও বিনাবিচারে অবরুদ্ধ রাখার সময়ের কথা লিখেছেন। বিচার ব্যবস্থার ভেতরে বিচার ব্যবস্থার নানা দিক সম্পর্কে কীভাবে অন্যান্য কারাবন্দীদের কটুক্তি আর উপহাস থেকে শিক্ষা নিয়েছিলেন তার বর্ণনাও রয়েছে বইটিতে।

প্রাণপ্রিয় মাতৃভূমিতে অবিচারে আঘাত পেলেও স্রষ্টার বিচারে ভরসা রেখেছেন। আর তারই ধারাবাহিকতায় পরবর্তীতে সুযোগ পেয়েছেন তার প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার। শেখ হাসিনার মুখেই শুনতে পেয়েছেন, নিজ চোখে দেখতে পেরেছেন তার অদম্য রাজনৈতিক পথচলা, ভাগ্যের সঙ্গে লড়াই আর বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে দৃঢ় বিশ্বাস; যার বর্ণনাও রয়েছে স্মৃতিকথায়।

এমন নানামুখী রোমাঞ্চকর জীবনের অধিকারী হওয়ার ভাগ্য হয় না বেশিরভাগেরই। তাই জীবনের এমন হাজারো চড়াই-উৎড়াই পেরিয়ে একটি দেশের স্বাধীনতার অংশ হওয়া থেকে শুরু করে সেই দেশেরই সরকারের কাছ থেকে অসম্মানিত হওয়া, তারপরও বিশ্বাস নিয়ে এগিয়ে চলা – সব মিলিয়ে ইতিহাসের চাক্ষুষ বর্ণনার এক আত্মকথা ‘চ্যারিয়ট অব লাইফ’।

বইটির প্রকাশক শ্রাবণ প্রকাশনী। মূল্য: ১২০০ টাকা।

ট্যাগ: তৌফিক-ই-ইলাহী চৌধুরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজয়ী যুবাদের ভারতীয় বোর্ডের বড় অঙ্কের পুরষ্কার

পরবর্তী

৩২’র জুজু!

পরবর্তী

৩২'র জুজু!

ফাইল ফটো

হাসপাতালে নজরুল ইসলাম খান

সর্বশেষ

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT