চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য বাংলাদেশের আরেকটি সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ব্যাটিংয়ে লোয়ার-মিডল অর্ডারে রান না পাওয়ার অভাব বোলারদের দাপটে বুঝতেই পারেনি বাংলাদেশ। ৩৬.৩ ওভারে জিম্বাবুয়েকে ১২৫ রানে গুঁটিয়ে দিয়ে ৯১ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

ত্রিদেশীয় সিরিজে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশের এটি তৃতীয় জয়। প্রথম দুই ম্যাচেও জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা মাশরাফীদের কাছে পাত্তাই পায়নি।

বাংলাদেশ এদিন আগে ব্যাট করে ৯ উইকেটে ২১৬ রান করে। তামিম ইকবাল (৭৬) এবং সাকিব আল হাসানের (৫১) ব্যাটে লড়াইয়ের সংগ্রহ পায় টিম টাইগার্স।

Banglabid

জিম্বাবুয়ে চতুর্থ ওভারে মাশরাফীর আঘাতে ব্যাকফুটে চলে যায়। অভিজ্ঞ মাসাকাদজা (৫) সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপর সপ্তম ওভারের শেষ দুই বলে সাকিবের আঘাত। সলোমন মায়ার (৭) বোল্ড এবং ব্রেন্ডন টেইলর (০) এলবিডব্লিউ হন। ম্যাচ ধরার চেষ্টা করা ক্রেইগ আরভিন (১১) ফেরেন দশম ওভারে। মাশরাফীর বলে তিনিও সাব্বিরের হাতে ধরা পড়েন।

সিকান্দার রাজাকে নিয়ে জুটি গড়ার আশায় থাকা ক্রেমারকে (২৩) ফেরান রুবেল। ৩০তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন। রাজার সঙ্গে তার জুটি ২৭ রান পর্যন্ত লম্বা হয়।

Reneta

রাজাকে (৩৯) ফেরান মোস্তাফিজুর রহমান। ৩৩তম ওভারের প্রথম বলে ফিজকে চার মারেন। পরের বলে প্লেডঅন হয়ে পথ ধরেন। রাজা প্রথম ম্যাচে করেছিলেন ৫২। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন।

ইনিংসের শেষটা টানেন ফিজই। জার্ভিসকে (১০) মাহমুদউল্লাহর ক্যাচ বানিয়ে। তাতে ৬.৩ ওভার হাত ঘুরিয়ে ৩ মেডেনসহ ১৬ রানে ২ উইকেট প্রাপ্তি মোস্তাফিজের।

সাকিব ইনিংসের সেরা বোলার। ৯ ওভারে ২ মেডেনসহ ৩৪ রানে ৩ উইকেট তার। ২টি করে উইকেট গেছে মাশরাফী ও সানজামুলের ঝুলিতেও।

আরও পড়ুন: নিয়ন্ত্রিত জিম্বাবুয়ে, লোয়ার-মিডলে অগোছালো বাংলাদেশ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোটবেলায় গান শুনেই কান্না থামত সেরাকণ্ঠ সুমনার

পরবর্তী

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ দেরি করছে: মিয়ানমার

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ দেরি করছে: মিয়ানমার

ভবিষ্যতে গানের শিক্ষক হতে চান সেরাকণ্ঠের ঐশী

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT