চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন ম্যাক্সিমাস: থেমে থেমে চলছে গোলাগুলি, বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আস্তানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। থেমে থেমে চলছে গোলাগুলি।

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির পরিমান বেড়ে যায়। ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দুইটি বিস্ফোরণ ঘটে। এর কয়েক মিনিট পরই একজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।

Banglabid

জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, ‘আহত পুলিশ সদস্য জেলা পুলিশের সদস্য। তবে তিনি কীভাবে আহত হয়েছেন তা এখনো জানা যায়নি।’

এরআগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন, বড়হাটের ওই জঙ্গি আস্তানার ভেতরে জঙ্গিদের বোমাবিশেষজ্ঞ ও বিপুল পরিমাণ বিষ্ফোরক রয়েছে। সবকিছু বুঝে শুনে অভিযান চালাবে সোয়াট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

Reneta

মৌলভীবাজার সদর উপজেলার ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সোয়াটের একটি টিম এলাকা পর্যবেক্ষণ করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বড়হাটের আস্তানায় অভিযানের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বৃহস্পতিবার বিকেলে নাসিরপুরের জঙ্গি আস্তানায় অপারেশন হিট ব্যাক শেষ হয়। সেখানে ৭/৮ জন জঙ্গি নিহত হয়েছে বলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানাজঙ্গি বিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোলা ও শরীয়তপুরে নষ্ট হচ্ছে আলু

পরবর্তী

নৌকা বুকে নিয়ে কেন্দ্রে ঢুকে ধানের শীষে ভোট দিয়েছে জনগণ: নোমান

পরবর্তী

নৌকা বুকে নিয়ে কেন্দ্রে ঢুকে ধানের শীষে ভোট দিয়েছে জনগণ: নোমান

জঙ্গিবাদ দমনে দীর্ঘতর আত্মত্যাগের তালিকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT