চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেকে ট্রল হতে হতে স্টার হয়, অনেকে ভালো করেও হতে পারে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
টাইগার ক্রিকেটার তাইজুল ইসলাম সংবাদ সম্মেলনে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানের সঙ্গে পাল্লা দিয়ে উইকেট নিয়েছেন। তারপরও কখনো তারকাখ্যাতি পাননি তাইজুল ইসলাম। আড়াল হয়ে থাকতে হয়েছে। রঙ্গনা হেরাথ যেমন ক্যারিয়ারের সুদীর্ঘ সময় মুত্তিয়া মুরালিধরণের ছায়ায় ঢাকা পড়ে থেকেছেন, তেমনি সাকিবের কারণে প্রচারের আলো খুঁজে নেয়নি তাইজুলকে। তাই বলে আক্ষেপ নেই তারকা স্পিনারের। বাস্তবতা মেনে মানিয়ে নিয়েছেন নিজেকে।

সাকিব কোনো ম্যাচে না খেললেই প্রশ্ন উঠত, কতটা মিস করবেন। অথচ কম্বিনেশনের কারণে ফর্মে থাকা তাইজুলকে অনেক সময়ই থাকতে হয়েছে একাদশের বাইরে। তাতে কোনো প্রশ্নও ওঠেনি। আলোচনার বিষয়বস্তু হয়নি।

সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিনের খেলা শেষে ৫ উইকেট পাওয়া তাইজুল আসেন সংবাদ সম্মেলনে। ব্রাত্য থাকা নিয়ে প্রশ্ন করা হলে বাংলাদেশের বাস্তবতা তুলে ধরেন ৩২ বর্ষী স্পিনার।

Banglabid

‘সত্যি কথা বলতে কী, আমাদের দেশে দেখবেন অনেককিছুই মুখে মুখে হয় আরকি। এই বিষয়টা হল যে, অনেকে আছে খারাপ করলে অনেক সময় ট্রল হতে হতে স্টার হয়ে গেছে, আবার অনেকে ভালো করেও স্টার হতে পারে না। এরকম অনেক হয়েছে। আমি এগুলো মেনে নিয়েছি। মেনে নেয়া ছাড়া উপায়ও নেই।’

বাদ পড়ার পেছনে অন্যকোনো কারণ দেখেন না তাইজুল। জানালেন কম্বিনেশনের কারণেই তাকে বাইরে থাকতে হয়েছে। যেখানে তার প্রয়োজন ছিল সেখানে সুযোগ পেয়েছেন বললেন।

সাকিবের অনুপস্থিতিতে আবারও বাংলাদেশের বোলিংয়ের হাল ধরেছেন তাইজুল। প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নিয়েছেন বাঁহাতি স্পিনার। সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ২০০ উইকেট দখলের মাইলফলকে নামা লিখিয়েছেন।

Reneta

বললেন, ‘বিশ্বের অনেকেই দুইশ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন। বাংলাদেশের বাস্তবতায় হয়ত আমি দুই জনের মধ্যে আছি। ভালো লাগছে তবে এটা প্রাউডের বিষয় না।’

সময়টা এখন তাইজুলের। মুরালির বিদায়ের পর টেস্টে উইকেটের ফুল ফোটাতে থাকেন হেরাথ। তাইজুলও হয়ত সেদিকে চোখ রাখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলবাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপের সেরা দলে বাংলাদেশের জ্যোতি

পরবর্তী

‘উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা’

পরবর্তী
সাউথ আফ্রিকা ক্রিকেটাররা উইকেটের পরে আনন্দিত হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইকেটের এমন আচরণে বিস্মিত সাউথ আফ্রিকা’

বাফুফে পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা, ফুটবল জার্সি উপস্থাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা

সর্বশেষ

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৬৮৭, নেই মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT