বাফুফে পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা

দুই ব্যক্তি একটি ফুটবল জার্সি হাতে ধরে আছেন, পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যানার।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সোমবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিদর্শনে তিনি বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় বাফুফের সাধারণ সম্পাদক ক্রীড়া উপদেষ্টার হাতে বাংলাদেশ ফুটবলের জার্সি তুলে দেন।
বাফুফে কর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা।
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






