চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সময়ের পেনাল্টি গোলে চ্যাম্পিয়ন চেলসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দল বিশ্বকাপ জয় উদযাপন করছে, ট্রফি হাতে নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি।

শনিবার রাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

৫৫ মিনিটের মাথায় ক্যালাম হাডসন-ওডোইয়ের ক্রসে বল পেয়ে হেডে বল জালে জড়িয়ে চেলসিকে লিড এনে দেন রোমেলু লুকাকু। সেমিফাইনালে তিনি সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলে দলকে ফাইনালে তুলেছিলেন।

Banglabid

নয় মিনিট পর সমতায় ফেরে পালমেইরাস। ডি বক্সের ভেতর থিয়াগো সিলভার হাতে বল লাগলে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন রাফায়েল ভেইগা।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে খেলা অমীমাংসিত থাকলে তা অতিরিক্ত সময়ে গড়ায়।

ম্যাচ টাইব্রেকারে গড়াবে বলেই যখন মনে হচ্ছিল, তখনই ভিএআরের সাহায্য নিয়ে রেফারির পেনাল্টির বাঁশি। লুয়ান গার্সিয়ার হাতে বল লাগায় রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে চেলসির পক্ষে স্পট কিক দেন। খেলার ১১৭ মিনিটে কাই হাভার্টজ স্পট কিকে গোল করায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন শুরু করে দেয় ব্লুস।

Reneta

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে হার্ভাটজকে ফাউল করেন গার্সিয়া। ভিএআরের শরণাপন্ন হয়ে গার্সিয়াকে লাল কার্ড দেখান। মিনিট খানেক পর রেফারি শেষ বাঁশি বাজালে শিরোপা জয়ের আনন্দে মাতে থমাস টুখেলের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব বিশ্বকাপচেলসিটুখেলপালমেইরাসলিড স্পোর্টসলুকাকুহাভার্টজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাবা হারালেন অভিনেত্রী তানজিন তিশা

পরবর্তী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

পরবর্তী
এইচএসসি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য ব্যক্তির কাছ থেকে নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ রাশিয়ায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT