বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমিত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২৬৩ জন। এসময়ে মৃত্যু হয়েছে প্রায় ৭ হাজার ৭১৮ জনের।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, রোববার সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪১ কোটি ৬ লাখ ৭৪ হাজার ৫৫৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৮ হাজার ৫৩১ জনে। আর সুস্থ হয়েছেন ৩৩ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।
বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে । তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯২ লাখ ৯৩ হাজার ৯২৪ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪২ হাজার ৯৪৪ জনের।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৯ জন এবং নতুন করে শনাক্ত ২ লাখ ৩ হাজার ৭৬৩ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৫০৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৫৪২ জনের।
অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২২৮ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জনের।
জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৮৭১ জন এবং মারা গেছেন ১২২ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৩৬৬ জন। এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৬ লাখ ১৪ হাজার ৯১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮ হাজার ২৬৯ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৭৪ লাখ ২৫ হাজার ৭৩৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৮ হাজার ১২৪ জনের।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ২৬৫ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৪ হাজার ৬৯৭ জন।
যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৮ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, জার্মানি অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৪০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।







