চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত সময়ের নাটকে ম্যানসিটির জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ করা সময়ে গোল। গোল করেই আবার লাল কার্ড। এমন নাটকীয়তায় এক ম্যাচে শনিবার বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে শুরুর ১৩ মিনিটেই এগিয়ে যায় বোর্নমাউথ। স্বাগতিক ডিফেন্ডার ড্যান গসলিংয়ের একটি ক্রস বিপদমুক্ত করতে যেয়ে উল্টো বোর্নমাউথ উইঙ্গার চার্লি ড্যানিয়েলের পায়ে বল ঠেলে দেন সিটিজেনদের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি। পরে ডানপ্রান্ত থেকে জোরাল শটে অতিথিদের জালে বল জড়িয়ে বোর্নমাউথ সমর্থকদের আনন্দে ভাসান ড্যানিয়েল।

অবশ্য গোল পরিশোধে সিটিজেনরা সময় নিয়েছে মাত্র ৮ মিনিট। ম্যাচের ২১ মিনিটে মিডফিল্ডার ডেভিড সিলভার চতুর ফ্রি-কিক দেখে দৌড়ে বোর্নমাউথের ডি-বক্সে ঢুকে যান গ্যাব্রিয়েল জেসাস। সেখান থেকে দারুণ এক শটে দলকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে দুই দলই চেষ্টা করেছে গোল পরিশোধের। অতিথিরাই সুযোগ নষ্ট করেছে বেশি। বোর্নমাউথ ডিফেন্ডার কিংয়ের একটি দুর্বল শট প্রতিহত হয়েছে সিটিজেনদের বারপোস্টে লেগে।

নির্ধারিত সময় শেষে যখন ১-১ গোলের সমতায় থাকা ম্যাচে পয়েন্ট হারানোর ভয়ে শঙ্কিত পেপ গার্দিওলার দল, তখনই সিটিজেনদের ত্রাতা হয়ে এসেছেন রাহিম স্টার্লিং। অতিরিক্ত সময়ের ৭ মিনিটের মাথায় দানিলোর অ্যাসিস্টে বোর্নমাউথের ডি-বক্সের ভেতরে জটলার মধ্যে বল পেয়ে যান স্টার্লিং। তা থেকে আলতো এক চিপে স্বাগতিক গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল জড়িয়ে পূর্ণ পয়েন্ট এনে দেন এই উইঙ্গার।

গোল করেই মাঠের বাইরে উচ্ছৃঙ্খল উদযাপন এবং সময় ক্ষেপণের জন্য দুই হলুদ কার্ডের জেরে লাল কার্ড দেখতে হয়েছে স্টার্লিংকে। অতিরিক্ত সময়ের ৫ মিনিট থাকলেও তাই ম্যাচ গড়িয়েছে মোট ৯৯ মিনিট পর্যন্ত। বাকি সময় দশ জনের ম্যানসিটি দাঁতে দাঁত চেপে ম্যাচ শেষ করেছে জয় নিয়েই।

বোর্নমাউথের বিপক্ষে এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এসেছে ম্যানসিটি। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানচেস্টার ইউনাইটেড।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইনক্রেডিবল ইন্ডিয়া: ধর্ষকের জন্য মৃত্যুর মিছিল!

পরবর্তী

বাংলাদেশের অনুশীলনে আলিম দার

পরবর্তী
বাংলাদেশি ক্রিকেটার ও কোচের মধ্যে আলোচনা, অনুশীলন চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অনুশীলনে আলিম দার

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন ও আলোচনা সভা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াসহ অনেকেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল: হানিফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT