চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের অনুশীলনে আলিম দার

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:৫০ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ও কোচের মধ্যে আলোচনা, অনুশীলন চলাকালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে আম্পায়ারিং করতে এসেছেন পাকিস্তানের আলিম দার, ইংল্যান্ডের ইয়ান গৌল্ড ও নিউজিল্যান্ডের নাইজেল লং। আগেও কয়েকবার একই দায়িত্ব পালনে বাংলাদেশে এসেছেন তারা। তিনজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ আলিম দারের হোম অব ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম ভালোই চেনা। চেনা পথ ধরেই শনিবার হাঁটতে হাঁটতে চলে গেলেন ইনডোরে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে।

মোস্তাফিজ—তাসকিন-মিরাজরা তখন নেটে বল করছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন শক্তি হয়ে ওঠা দলটি কীভাবে অনুশীলন করে সেটি জানার কৌতূহল থেকেই দার হয়ত ঢুঁ মেরেছিলেন ইনডোরের আউটার গ্রাউন্ডে।

আলিম দার ও ইয়ান গৌল্ডকে নিয়ে বাংলাদেশের একটা দুঃস্মৃতি আছে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে মাশরাফী বিন মোর্ত্তজার দল। ভারতের বিপক্ষে কোয়ার্টাল ফাইনাল ম্যাচে দুটি মহা-বিতর্কিত সিদ্ধান্ত দেন অনফিল্ড আম্পায়ারিংয়ে থাকা এই দুজন।

বিশ্বকাপের ওই ঘটনায় বাংলাদেশের ক্রিকেটার-কোচদের সঙ্গে সম্পর্ক যে খারাপ হয়ে যায়নি, সেটি বোঝানোও দারের এই আকস্মিক অনুশীলন-পর্ব ভ্রমণের কল্পিত কারণ হতে পারে! সম্পর্কটা যে আসলেই খারাপের দিকে যায়নি সেটির প্রমাণও মিলল শনিবারের অনুশীলনে।

কিছুক্ষণ পর গৌল্ডকে সঙ্গে নিয়ে পুরো স্টেডিয়াম চক্কর দিচ্ছিলেন দার। ইনডোরে অনুশীলন দেখে ফিরছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের সাবেক দুই ক্রিকেটারকে পেয়ে খানিকক্ষণের আড্ডাও দিলেন আলিম দার। পাশে থাকা গৌল্ড, লং শুভেচ্ছা বিনিময় করে শুরু করলেন হাঁটা। দার হাবিবুলদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে বাউন্ডারি সীমানা ঘেঁষে হাঁটা শুরু করলেন।

রোববার শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে মাঠে আম্পায়ারিং করবেন আলিম দার ও নাইজেল লং। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইয়ান গৌল্ড ও নাইজেল লং। দুটিতেই ম্যাচ রেফারি জেফ ক্রো।

ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ বার আম্পায়ারিং করেছেন ৪৯ বছর বয়সী আলিম দার। মিরপুরে টেস্ট হতে যাচ্ছে তার ১১৪তম ম্যাচ। এরপর আর ১৫টি ম্যাচে আম্পায়ারিং করতে পারলেই ছাড়িয়ে যাবেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনারকে।

১৯৮৯ থেকে ২০০৯, এই বিশ বছরে ১২৮টি টেস্ট ম্যাচে আস্পায়ারিং করেছিলেন বাকনার। ২০১৩ থেকে ২০১৭, মাত্র ১৪ বছরেই বাকনারের কাছাকাছি চলে এসেছেন দার।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অতিরিক্ত সময়ের নাটকে ম্যানসিটির জয়

পরবর্তী

জিয়াসহ অনেকেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল: হানিফ

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলন ও আলোচনা সভা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াসহ অনেকেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল: হানিফ

ব্যাংকাররা পরিকল্পনা করে খেলাপী ঋণ সৃষ্টি করে: অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT