চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঞ্জন দত্তের সেলসম্যানের সংসার

মাহবুব রেজা মাহবুব রেজা
১২:৪০ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
মতামত
A A

এক.
অঞ্জন দত্তের নাটক ঢাকার কোথায় মঞ্চস্থ হবে না হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে যে তুমুল ‘টম এন্ড জেরি’র কাহিনী মঞ্চস্থ হয়েছে তা নিয়ে আমরা শংকিত ছিলাম। দুশ্চিন্তায় ছিলাম শেষ তক হবে তো!
সব শেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ‘সেলসম্যানের সংসার’ মহিলা সমিতির মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

নাটক শুরুর আগে অঞ্জন খুব সাধাসিধে ঢঙ্গে মঞ্চের বাঁ দিক থেকে হেঁটে এসে সেটের জন্য রাখা কাঠের একটা চেয়ারে বসলেন।
পরনে ধবধবে সাদা শার্ট।
শার্টের ওপরের দিকের দুয়েকটা বোতাম খোলা।
নীল জিন্স। পায়ে না কেডস না স্যান্ডেল সু না জুতো কেমন টাইপের একটা কি যেন পরা।
চেয়ারে বসে ফ্লোরে রাখা গিটার তুলে নিলেন। ভালো করে তাকালেন সামনের দিকে।
অঞ্জন গাইলেন ‘আমার জানলা’।
গানের ভেতর অঞ্জন যে কত্তরকম জানলার কথা বললেন!
শুধু যে বললেন তা না পৃথিবীর সব দেশের, সব শহরের,সব ঘর বাড়ির জানলা দিয়ে আমরা নিজেদেরকে কিভাবে দেখি, চারপাশের জীবনকেই বা কিভাবে দেখি কিংবা দেখি না তার কথা রয়েছে।
মানছি,আমাদের সবার ঘরে জানলা আছে কিন্তু সে জানলা দিয়ে কি আমরা সবাই সব কিছু দেখি!
দেখতে পারি!
গানের মধ্যে সেই কথাগুলো আছে।
আছে মানে আছে। খুব স্পষ্ট করে আছে একেবারে কড়া গলায় আছে।  অঞ্জনের জানলার মধ্যে ধর্ম-রাজনীতি-ভৈরবী-যুদ্ধ-আপোষ-লড়াই-পূর্ব পশ্চিম একাকার হয়ে যাচ্ছে।

দুই.
তারপর শুরু হলো সেলসম্যানের সংসার।
যা আসলে আমার আপনার আমাদের সবার বেঁচে থাকার গল্প।
অঞ্জন দত্ত পুরো মঞ্চটাকে একাই ভরিয়ে তুললেন।
একসময় মনে হচ্ছে আমি বুঝি অভিনয়ের ক্লাসে আছি।
একসময় মনে হচ্ছে আমি বুঝি মাইমে আছি।
আমি বুঝি ঘুমের মধ্যে আছি।
আমি বুঝি স্বপ্নলোকে আছি।
আমি বুঝি আমাতে আছি কিংবা না আছি।
মাত্র কয়েকটা চরিত্র আর তাতেই এত এত মানুষের জীবন,জীবনের তলানি ফুটিয়ে তোলা!
পুরো নাটকে অঞ্জন অভিনয়ের যতরকম ‘ইদিক সেদিক’ আছে তার সবটাই দেখিয়ে ছেড়েছেন।  অনেকদিন পর নাটক দেখে মনপ্রাণ তৃপ্ত হলো।

তিন.
নাটক শেষ হয়ে গেলে তো নাটকের রেশ রয়ে যাবে কিন্তু আমার হল উল্টোটা। থেকে গেল গানের রেশ।
গানের কথাগুলো ঘুরেফিরে আমাতে ধাবিত হতে থাকল।
অঞ্জনের গানের সেই জানলাগুলো আমার বুকের ভেতরে এসে ভর করতে শুরু করল।
‘তাই জানলা আমার মানে না আজ ধর্মের বিভেদ
জানলা জাতীয়তাবাদের পরোয়া করে না
জানলা আমার পূর্ব না পশ্চিমের দিকে খোলা
জানলা সেতো নিজেই জানে না
জানলা আমার সকালবেলায় শোনায় ভৈরবী
আর সন্ধ্যে বেলায় শোনায় জনি কল্তরিন
গানের সুরে রেষারেষি দেশাদেশী নেই
আমার গানের জানলা গোটা পৃথিবী…’
১০ জুলাই, ২০১৯

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাপা নেতা কায়সারের আপিল শুনানি শুরু

পরবর্তী

শাকিব খানের নতুন নায়িকা জাহারা মিতু

পরবর্তী

শাকিব খানের নতুন নায়িকা জাহারা মিতু

আয়নায় নিজের চেহারা দেখুন: মির্জা ফখরুলকে হাছান মাহমুদ

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT