চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের নতুন নায়িকা জাহারা মিতু

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
১:১৯ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
বিনোদন
A A

ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খানের নতুন ছবি ‘আগুন’। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন নবাগতা কোনো নায়িকা, এমন গুঞ্জনই ক’দিন ধরে শোনা যাচ্ছিলো। তবে শাকিবের বিপরীতে সেই নতুন মুখ কে, সেখবর এলো চ্যানেল আই অনলাইনের কাছে।

শাকিবের বিপরীতে ‘আগুন’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জাহারা মিতু।

একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার (৯ জুলাই) ‘আগুন’ ছবির জন্য শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন মিতু। যিনি ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর  প্রযোগিতার প্রথম রানার আপ। তার আগে ২০১২ সালে মিতু বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্ট বিজয়ী হন।

‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী হয়েছিলেন মিতু। পরে দিল্লিতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন এই বিউটি গার্ল।

‘আগুন’ ছবির মাধ্যমে শাকিব খানের নায়িকা হয়েই প্রথমবার বড়পর্দায় কাজ করতে যাচ্ছেন মিতু। এর আগে তিনি একাধিক মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য ও নাটকে কাজ করেছেন। তাকে পাওয়া গেছে উপস্থাপনাতেও।

রাজবাড়ীর মেয়ে জাহারা মিতু লেখাপড়ায় বেশ মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিবিএ) ডিপার্টমেন্টে ভর্তি হয়েও পড়েননি। পরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউইএফ) ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক শেষ করেন। এরপর চীনের হন ঝো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইলে স্নাতকোত্তর শেষ করেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান হিসেবে চাকরীও করেন মিতু।

Reneta

পরবর্তীতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নিয়ে বদলে যায় তার জীবন। চাকরী ছেড়ে মিডিয়াতে ক্যারিয়ার গড়তে মনোনিবেশ করেন।

এদিকে সূত্র আরও জানায়, ‘আগুন’ মূলত পুলিশ, সাংবাদিক এবং ভিলেনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। যেখানে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন মিতু। অন্যান্য চরিত্রে আরও দেখা যাবে আমিন খান ও চিত্রনায়িকা মৌসুমীকেও।

দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আগুন’ পরিচালনা করবেন বদিউল আলম খোকন। ছবির কাহিনি করছেন কমল সরকার, চিত্রনাট্য করছেন নির্মাতা খোকন নিজেই।

এদিকে ২১ অথবা ২২ জুলাই এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘আগুন’ ছবির শুটিং শুরু হবে বলেও নিশ্চিত করেছে সূত্রটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনএফডিসিএসকে ফিল্মজাহারা মিতুবদিউল আলম খোকনমিতুলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎকে জানতে এই ছবিগুলো অবশ্যই দেখা উচিত

মে ২, ২০২৬

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT