চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ উৎসবে স্বল্পদামের জনপ্রিয় ৫ স্মার্টফোন

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
৮:০৯ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

উৎসবকে সামনে রেখে মানুষের মাঝে বিভিন্ন গ্যাজেট বিশেষ করে স্মার্টফোন কেনার বিশেষ হিড়িক দেখা যায়। ঈদও এর ব্যতিক্রম নয়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজারে এনেছে নতুন মডেলের বিভিন্ন স্মার্টফোন।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এমনই কিছু স্মার্টফোন নিয়ে আজকের আয়োজন-

নোকিয়া ৬: বাজারে প্রত্যাবর্তনের পর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন এনেছে নোকিয়া যার মধ্যে অন্যতম হলো নোকিয়া ৬। ইতোমধ্যেই বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে মিড রেঞ্জের এই স্মার্টফোনটি। মেটালিক বডির স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যার সুরক্ষায় আছে কর্নিং গরিলা গ্লাস। স্মার্টফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট। স্মার্টফোনটির মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

হুয়াওয়ে ওয়াই ৬ টু প্রাইম: মিড রেঞ্জে হুয়ায়ের যে কয়টি স্মার্টফোন বেশ ভালো চলছে, তার মধ্যে অন্যতম হলো হুয়াওয়ে ওয়াই৬ টু প্রাইম। সম্প্রতি বাজারে আসা এ ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর মূল্য ১৬ হাজার ৯০০ টাকা।

Reneta

সিম্ফনি পি৮ প্রো: সিম্ফনি সম্প্রতি এই বাজেট স্মার্টফোনটি বাজারে এনেছে যা ইতোমধ্যেই বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। রাতে অসাধারণ ছবি তোলার জন্য এর ক্যামেরায় যুক্ত করা হয়েছে নাইট মোড ফিচার। এতে থাকছে ৫.৫ এইচডি আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট রম। থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স সেন্সর যার ফলে তোলা যাবে দারুণ ছবি। এতে রয়েছে ২ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটির মূল্য ৯ হাজার ৪৯০ টাকা।

ওয়ালটন প্রিমো আরএম৩ এস: ওয়ালটনের এই স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ। আরও রয়েছে বিএসআই সেন্সর সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি ৪জি সমর্থিত। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট। প্রিমো আরএম৩ এস মডেলের স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৪৯০ টাকা।

শাওমি রেডমি নোট ৪এক্স: শাওমির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মিড রেঞ্জে থাকা শাওমির যে কয়টি স্মার্টফোন তুমুল জনপ্রিয়তা পেয়েছে, রেডমি নোট ৪এক্স তার মধ্যে অন্যতম। এই ডিভাইসটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম। ডিভাইসটিতে আরও আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এতে আছে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দেশের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিম্ফনি পি৮ প্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬
আঙ্কারায় ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তারা অশুভ ও উম্মাদ: ট্রাম্প

জুলাই ৮, ২০২৬

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT