উৎসবকে সামনে রেখে মানুষের মাঝে বিভিন্ন গ্যাজেট বিশেষ করে স্মার্টফোন কেনার বিশেষ হিড়িক দেখা যায়। ঈদও এর ব্যতিক্রম নয়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বাজারে এনেছে নতুন মডেলের বিভিন্ন স্মার্টফোন।
জনপ্রিয়তার শীর্ষে থাকা এমনই কিছু স্মার্টফোন নিয়ে আজকের আয়োজন-
নোকিয়া ৬: বাজারে প্রত্যাবর্তনের পর বেশ কয়েকটি মডেলের স্মার্টফোন এনেছে নোকিয়া যার মধ্যে অন্যতম হলো নোকিয়া ৬। ইতোমধ্যেই বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে মিড রেঞ্জের এই স্মার্টফোনটি। মেটালিক বডির স্মার্টফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যার সুরক্ষায় আছে কর্নিং গরিলা গ্লাস। স্মার্টফোনটিতে রয়েছে ১.৪ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট। স্মার্টফোনটির মূল্য ২২ হাজার ৫০০ টাকা।

হুয়াওয়ে ওয়াই ৬ টু প্রাইম: মিড রেঞ্জে হুয়ায়ের যে কয়টি স্মার্টফোন বেশ ভালো চলছে, তার মধ্যে অন্যতম হলো হুয়াওয়ে ওয়াই৬ টু প্রাইম। সম্প্রতি বাজারে আসা এ ফোনটিতে আছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। এছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর মূল্য ১৬ হাজার ৯০০ টাকা।

সিম্ফনি পি৮ প্রো: সিম্ফনি সম্প্রতি এই বাজেট স্মার্টফোনটি বাজারে এনেছে যা ইতোমধ্যেই বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। রাতে অসাধারণ ছবি তোলার জন্য এর ক্যামেরায় যুক্ত করা হয়েছে নাইট মোড ফিচার। এতে থাকছে ৫.৫ এইচডি আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট রম। থাকছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এর রিয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে সনি আইএমএক্স সেন্সর যার ফলে তোলা যাবে দারুণ ছবি। এতে রয়েছে ২ হাজার ৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেম চালিত ফোনটির মূল্য ৯ হাজার ৪৯০ টাকা।

ওয়ালটন প্রিমো আরএম৩ এস: ওয়ালটনের এই স্মার্টফোনটিতে আছে ৫.২ ইঞ্চি এইচডি আইপিএস ২.৫ডি কার্ভড ডিসপ্লে, ১.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর, ৩ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ। আরও রয়েছে বিএসআই সেন্সর সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি ৪জি সমর্থিত। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট। প্রিমো আরএম৩ এস মডেলের স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৪৯০ টাকা।

শাওমি রেডমি নোট ৪এক্স: শাওমির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মিড রেঞ্জে থাকা শাওমির যে কয়টি স্মার্টফোন তুমুল জনপ্রিয়তা পেয়েছে, রেডমি নোট ৪এক্স তার মধ্যে অন্যতম। এই ডিভাইসটিতে আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬২৫ চিপসেট, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম। ডিভাইসটিতে আরও আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এতে আছে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দেশের বাজারে স্মার্টফোনটির মূল্য ১৮ হাজার ৪৯০ টাকা।








