চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ খুদে কৃষকের মাটির টানে ফেরা

তানভীর আশিকতানভীর আশিক
৮:০০ অপরাহ্ণ ০৮, মার্চ ২০১৮
ছবিঘর, মাল্টিমিডিয়া
A A

শেষ ফাল্গুনের ভোর।  এখনো বাতাসে চলে যাওয়া শীতের হিম ঘ্রাণ। রাজধানীর উদয়ন উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ২১ শিক্ষার্থী চলেছে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হতে। প্রথমবারের মতো নিজের হাতে উৎপাদন করা ফসল উত্তোলন করবে তারা। সেই আনন্দ তাদের চোখেমুখে। এর আগে গত ডিসেম্বরে মুন্সিগঞ্জের বাগেশ্বর গ্রামের কৃষক আজিজুল শেখের ক্ষেতে আলু রোপন করে এসেছিলো তারা।  এবার ফসল ঘরে তোলার পালা।

সকালের সোনারোদে খুদে কৃষকদল দাঁড়িয়েছে আলুক্ষেতে

বাগেশ্বর গ্রামের আলুক্ষেতে যখন ওরা পৌঁছালো তখন মাঠ জুড়ে সকালের সোনারোদ ঝিলিক দিয়ে উঠছে। কৃষকেরা মাঠে মাঠে ব্যস্ত আলু তোলার কাজে। কেউ লাঙল দিয়ে খুঁড়ে নিচ্ছে মাটির নরম বুক, আর মাটি ভেদ করে বের হয়ে আসছে ঘামে-শ্রমে ফলানো ফসল, আলু। খুদে কৃষকরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেলো আলু তোলার জন্য, আলু রোপনের সময় নির্ধারণ করা নিজ নিজ সারিতে।

কে কার আগে কত বেশি আলু তুলতে পারে!

কর্মসূচির পরিচালক শাইখ সিরাজের নির্দেশনায় শুরু হলো আলু উত্তোলনের প্রতিযোগিতা। কার আগে কে, কত বেশি আলু তুলতে পারে সেই প্রতিযোগিতার পাশাপাশি মাটির স্পর্শে শহরে বেড়ে ওঠা শিশু কিশোর কোমল হয়ে উঠলো মাটির মতো, ভেতরে উচ্ছ্বাস ঠিকরে গান হয়ে ফুটলো কারো কারো ঠোঁটে, ‘ও আমার দেশের মাটি তোমার বুকে ঠেকাই মাথা..’। ফিরে চল মাটির টানে জুনিয়র পেলো নতুন রং।

আলু তুলতে তুলতে হঠাৎ মাটিতে গড়াগড়ি, মাটির সাথে নিজেকে মিশিয়ে নেয়া

এক সময় শেষ হলো আলু তোলার কাজ। এবার আলু মাপার পালা। কে বেশি তুলেছে আলু? এমন প্রশ্নে সবারই হাত উপরে, নিজের তোলা আলুটাকেই বেশি মনে করছে খুদে কৃষকদল। কিন্তু প্রতিযোগিতায় রয়েছে সূক্ষ্মবিচারের ব্যবস্থা। দাঁড়িপাল্লা দিয়ে মাপা হলো আলু। সময় ও আলুর পরিমাণ এই দুই বিষয়কে বিবেচনায় রেখে বাছাই করা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় জনকে।

নিজেদের উত্তোলন করা আলুর সামনে

কৃষকের ক্ষেত থেকে উত্তোলিত আলু তারা কিনে নেয় ন্যায্যমূল্যে। কৃষকরা অনেক সময়ই ন্যায্যমূল্য পায় না। ফলে কৃষিকাজে লাভ পায় না কৃষক।  তাদের শ্রমের লাভ কেড়ে নেয় মধ্যসত্ত্বভোগী। কৃষক যেন ন্যায্যমূল্য পায় সে শিক্ষাই দেওয়া হলো এই খুদে কৃষকদের।

প্রতিযোগিতা শেষে খুদে কৃষকদের দেয়া হয় ‘হৃদয়ে মাটি ও মানুষ’ ফেলোশিপ

এবার ফেরার পালা। প্রতিযোগী নাবিলা তাবাসসুমের কাছে জানতে চাওয়া হয়, কৃষক হওয়ার অভিজ্ঞতা কেমন? জানালো, কৃষি কাজ বড় কষ্টের।  কৃষকদের যে কী পরিমাণ কষ্ট হয় তার কিছুটা হলেও বুঝতে পারছি।  আমি বড় হয়ে কৃষকদের কাজটা কী করে আরও সহজ করা যায়, তা নিয়ে কাজ করতে চাই।

Reneta

উদয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানা বললেন, শিশু-কিশোরদের কৃষি ও কৃষকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই প্রচেষ্টা সত্যি প্রশংসনীয়। এ অনুষ্ঠানের মাধ্যমে শুধু এই শিশু-কিশোররাই নয়, দেশের সকল শিশু-কিশোর আগ্রহী হবে কৃষির প্রতি। আর এটা হবে কৃষিপ্রধান দেশের জন্য এক অনন্য আন্দোলন।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ফিরে চল মাটির টানে জুনিয়র’ প্রচারিত হবে ১০ মার্চ, ২০১৮, শনিবার রাত ৯টা ৫০মিনিটে চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষককৃষিফিরে চল মাটির টানেশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সি-প্যানেল ও ডব্লিউএইচএম-এ নিরাপত্তা ঝুঁকি: গ্রাহকদের সতর্ক করল বিডিইএইচপিএ

মে ১, ২০২৬

শ্রমিকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: তারেক রহমান

মে ১, ২০২৬

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে উৎপাদন বাড়াচ্ছে না এক্সন ও শেভরন

মে ১, ২০২৬

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নির্ধারণী ম্যাচের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১, ২০২৬

আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, লক্ষ্য এখন সিরিজে সমতা: ফক্সক্রফট

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT