চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৭’র সেরাদের ১৮’র যত চ্যালেঞ্জ

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৮:৪৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

আর কয়েকটা দিন বাদেই উঠবে ২০১৮ সালের প্রথম সূর্য। যে সময় বিদায় নিচ্ছে, তা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক আগুনে বছর। জ্বলার পথে সাফল্যের ধোঁয়া যেমন উড়েছে, তেমনি ব্যর্থতার ঝাঁজও লেগেছে বেশ। এমন অগ্নিপরীক্ষার ভেতর দিয়ে যারা হেঁটে গেছেন, তাদের ভেতর থেকে সেরাদের নিয়ে চ্যানেল আই অনলাইনের এই আয়োজন। সেই সঙ্গে দেশের অন্যতম সেরা দুই বিদগ্ধ ক্রিকেট পণ্ডিত জালাল আহমেদ চৌধুরী এবং নাজমুল আবেদিন ফাহিমের জহুরি আলোচনায় থাকছে আসন্ন বছরে ওই সেরাদের চ্যালেঞ্জের কথা।

২০১৬ আর ২০১৭ সালের পারফরর্ম্যান্স বিশ্লেষণ শেষে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় এই বছর সবার গ্রাফ উর্ধ্বমূখী। দেখে নিন সাত সেরা ক্রিকেটারের পরিসংখ্যান।

সাকিব আল হাসান: সময়ের কঠিনতম সফর সাউথ আফ্রিকায় যাননি। সাবেক কোচ হাথুরুসিংহে থেকে শুরু করে দেশের অনেক ক্রিকেটবোদ্ধা বিষয়টি ভালোভাবে নেননি। তাই বলে টেস্টের নতুন অধিনায়ক সাকিবকে বছরের সেরা না মেনে উপায় নেই। সাদা পোশাকের ক্রিকেটে ১৪ ইনিংসে ৪৭.৫০ গড়ে ৬৬৫ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ২১৭। শতক দুটি, অর্ধশতক তিনটি। বল হাতেও অন্যদের চেয়ে এগিয়ে, উইকেট ২৯টি। গত বছর বাংলাদেশ টেস্ট খেলেছিল দুটি। তাতে সাকিবের রান ছিল ১০৬। উইকেট ছিল ১২টি।

ওয়ানডেতেও রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সেরা তিনে সাকিব। ১২ ইনিংসে ৩৫.৮৩ গড়ে মোট রান ৪৩০। স্ট্রাইকরেট ৮২.৫৩। সর্বোচ্চ স্কোর ১১৪। শতক একটি, অর্ধশতক তিনটি। এই বছরে ম্যাচসেরা হয়েছেন একবার।

ওয়ানডেতে কেবল বল হাতে সময়টা ভালো যায়নি সাকিবের। ১২ ইনিংসে উইকেট পেয়েছেন মাত্র ছয়টি। গত বছর সেখানে ৯ ইনিংসে উইকেট পেয়েছিলেন ১৪টি। ২০১৬ সালে ব্যাট হাতে ওয়ানডেতে আবার এতটা সফল ছিলেন না। ৯ ইনিংসে রান করেছিলেন মাত্র ২৫২। শতক ছিল না একটিও। অর্ধশতক ছিল দুটি।

Reneta

মুশফিকুর রহিম: বিপিএলে যারপরনাই ব্যর্থ। কিন্তু বছরজুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে নির্ভরতার প্রতীক ছিলেন। টেস্টে ব্যাট হাতে তিনিই সেরা। ১৬ ইনিংসে রান ৭৬৬। গড়টাও চমকে দেয়ার মতো, ৫৪.৭১। সর্বোচ্চ ইনিংস ১৫৯ রানের। শতক দুটি, অর্ধশতক তিনটি। গত বছর মাত্র দুটি ম্যাচ খেলে ১০০ রান করেছিলেন। এবার ম্যাচ বাড়ায় মুশফিক জ্বলেছেন নিজের মতো।

ওয়ানডেতে মুশফিকের অবস্থান দ্বিতীয়। ১৩ ইনিংসে ৪৫.৮০ গড়ে মোট রান ৪৫৮। সর্বোচ্চ ইনিংস ১১০ রানের। এই একটি শতকের পাশাপাশি অর্ধশতক চারটি। ম্যাচসেরা হয়েছেন একবার। ওডিআইতে গত বছর সাত ইনিংসে মুশফিকের রান ছিল ১৯৮। শতক ছিল না একটিও। অর্ধশতক ছিল একটি।

তামিম ইকবাল: টেস্টে তামিমের অবস্থান মুশফিক, সাকিবের পরে। ১৬ ইনিংসে ৩৩.৫৬ গড়ে মোট রান ৫৩৭। কোনো শতক নেই। অর্ধশতক পাঁচটি। সর্বোচ্চ ইনিংস ৮২ রানের। ম্যাচসেরা হয়েছেন একবার। গত বছর দুই টেস্টে রান ছিল ২৩১। শতক ছিল একটি। অর্ধশতক একটি।

ওয়ানডেতে এই বছর ১১ ইনিংসে তামিমের রান ৬৪৬। গড় বেশ মোটাসোটা, ৬৪.৬০। সর্বোচ্চ ইনিংস ১২৮ রানের। শতক মোট দুটি। অর্ধশতক চারটি। ম্যাচসেরা হয়েছেন একবার। গত বছর ৯ ইনিংস শেষে তামিমের গড় ছিল ৪৫.২২। মোট রান ৪০৭। শতক ছিল একটি। অর্ধশতক দুটি।

মাহমুদউল্লাহ রিয়াদ: ২০১৭ সালে টেস্ট খেলেছেন ছয়টি। এই সময়ে সাদা পোশাকে খুব একটা জ্বলতে না পারলেও ওয়ানডেতে ছিলেন ধারাবাহিক। টেস্টে ২৫.৮৩ গড়ে মোট রান ৩১০। শতক নেই, অর্ধশতক দুটি। গত বছর দুই ম্যাচে করেছিলেন ১১৫ ওয়ানডেতে ১২ ইনিংসে রিয়াদের গড় অর্ধশতকের উপরে, ৫১.৪২। মোট রান ৩৬০। শতক একটি, অর্ধশতক একটি। গত বছর ৯ ইনিংসে করেছিলেন ২২৯ রান।

মাশরাফী বিন মোর্ত্তজা: সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৯ সালে। ওডিআইতে দলকে সাফল্য এনে দেয়ার অন্যতম সেরা কারিগর তিনি। ১৩ ম্যাচে ১৩ উইকেট তার। গত বছর অবশ্য এরচেয়ে বেশি সফল ছিলেন। ৯ ইনিংসে নিয়েছিলেন ১৫ উইকেট। ওয়ানডেতে পেসারদের মধ্যে দ্বিতীয় সেরা তিনি। মোস্তাফিজের উইকেট ১৪টি, তাসকিনের ১০টি, রুবেলেরও ১০টি।

মেহেদী হাসান মিরাজ: ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। বল হাতে টেস্টে যে সময় পার করেছেন, তা বৃদ্ধ বয়সেও স্মরণ করবেন। ১৫ ইনিংসে ২৪ উইকেট। রান ২৭৬। সর্বোচ্চ ইনিংস ৫১ রানের। ম্যাচসেরা এবং সিরিজ-সেরা হয়েছেন একবার করে। ২০১৬ সালে ইংল্যান্ড তার দাপটেই কাবু হয়ে যায়। ওই দুই টেস্টে নিয়েছিলেন ১৯ উইকেট। এবছর শততম টেস্ট জয়েও তার অবদান ছিল বেশ।

তুষার ইমরান: জাতীয় দলের হয়ে সবশেষ মাঠে নেমেছেন ১০ বছর আগে। বয়স ৩৪ পেরিয়েছে কিছুদিন আগে। তুষার ইমরান তবু দেশজ ক্রিকেটের এক জ্বলজ্বলে তারা। ঘরোয়া ক্রিকেটে চলতি বছরে সেরাদের সেরা তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড আগে থেকেই তার। ২০১৭ সালে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ হাজার রান। সেটা সেই ফেব্রুয়ারির কথা। পরের ১০ মাসে আরো ৮৬০ রান যোগ করেন নামের পাশে। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ৪ সেঞ্চুরি ৬ ফিফটিতে তার মোট রান ১২৭০! দেশের ক্রিকেট ইতিহাসে এমন রানের ফোয়ারা এক কথায় অবিশ্বাস্য।

এমন ব্যাটিংয়ের পরও জাতীয় দলে ডাকা হয় না তাকে। তবু তার রানের ক্ষুধা কমে না। দিনের পর দিন ব্যাট করে যাচ্ছেন সমানতালে। তুষারের এমন ক্ষুধা দেখে সাকিব-মুশফিকদের গুরু বলে পরিচিতি নামী কোচ নাজমুল আবেদিন ফাহিমের বিস্ময়ের ঘোর কাটে না, ‘ও যে এত রান করে যাচ্ছে এতে আমরা সবাই খুশি। জাতীয় দলে ডাক না পাওয়া দুঃখজনক ব্যাপার। এ বিষয়ে নির্বাচকরাই ভালো বলতে পারবেন।’

তুষার মূলত মিডলঅর্ডারে ব্যাট করে থাকেন। বাংলাদেশ জাতীয় দল এই জায়গায় গত কয়েক বছরে দারুণ সফল। নাজমুল আবেদিন মনে করেন তুষারের সুযোগ না পাওয়ার পেছনে এটি একটি কারণ হতে পারে, ‘আমাদের মিডল-অর্ডার এখনো সাজানো। মুশফিক-রিয়াদের মতো ব্যাটসম্যান আছে। এই জায়গায় তার ডাক পাওয়া আসলেই একটু কঠিন।’

নাজমুল আবেদিন ফাহিম

সামনে চ্যালেঞ্জিং সময়
২০১৭ সালের চেয়ে ২০১৮ সাল দেশের ক্রিকেটের জন্য বেশি চ্যালেঞ্জিং। নাজমুল হাসান পাপনের ভাষায়, ‘কঠিনতম’ বছর। আরেক মেয়াদে বোর্ডসভাপতি নির্বাচিত হওয়ার দিন বলেছিলেন, ‘সামনের কঠিনতম সময়ের কথা চিন্তা করে কেউ আমাকে ছাড়তে চাইল না। আমিও তাই থেকে গেলাম।’ নাজমুল হাসানের কথা ফেলে দেয়া যায় না। মাঠ এবং মাঠের বাইরে সামনের ৩৬৫ দিনে অনেক খেলা খেলতে হবে বাংলাদেশকে। আইসিসির নতুন কাঠামোতে কীভাবে নিজেরা বেশি ম্যাচ খেলার পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যায়, সেটি দেখতে হবে বোর্ডকে। আর জানুয়ারি থেকে ব্যাট-বলের লড়াই শুরু করবেন মাশরাফী-সাকিবরা।

বিদায়ী বছরের সাফল্যে নতুন বছর নিয়ে দারুণ আশাবাদী নাজমুল আবেদিন ফাহিম। বাংলাদেশের অন্যতম সেরা এই কোচ চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে বলেন, ‘বছরের শুরুতে আমরা ভালো একটা অবস্থায় থাকবো। প্রতিপক্ষ শ্রীলঙ্কা এই মুহূর্তে আমাদের চেয়ে কম শক্তিশালী। তাদের বিপক্ষে আমাদের নতুন বছরের যাত্রা শুরু হবে। ২০১৭ সালে জুনিয়র-সিনিয়র ক্রিকেটারদের মাঝে দারুণ একটি সমন্বয় তৈরি হয়েছে। সামনের বছর এটা ধরে রাখাই হবে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।’

মাশরাফির সঙ্গে জালাল আহমেদ চৌধুরী

‘পরিবর্তিত অবস্থা’ সামাল দিতে হবে
মাঠের খেলার উন্নতি দেখে খুশি হলেও জাতীয় দলের সাবেক কোচ জালাল আহমেদ চৌধুরী সার্বিক পরিস্থিতি দেখে খুশি হতে পারছেন না। তিনি বলছেন দেশের ক্রিকেট চর্চায় এলোমেলো একটা ভাব এসেছে, ‘ক্রিকেটীয় চর্চাটা এই মুহূর্তে ঠিক নেই বলে মনে হচ্ছে। দলীয় সংহতি ধরে রাখা চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অধিনায়ক মুশফিক টেস্ট থেকে নেতৃত্ব হারিয়েছেন। এখন সাকিব দায়িত্বে। ওদিকে সহঅধিনায়ক থেকে তামিমকে সরিয়ে রিয়াদকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের সবার কাজ হবে সুন্দরভাবে মানিয়ে নেয়া। নতুন বছরে সেটা না করতে পারলে বড় ক্ষতি হয়ে যাবে। মনে রাখতে সব ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া যেন আমাদের ছুঁয়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ’

জালাল আহমেদ মনে করেন পুরো বছরের কথা বাদ দিয়ে এখন শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চিন্তা করা উচিত, ‘বছরের শুরুতে শ্রীলঙ্কা আসছে। সবাই ভাবছে ওরা অগোছালো। আসলে কিন্তু তা নয়। ওদের কোচ এখন হাথুরুসিংহে। বিষয়টি মাথায় রাখতে হবে।’

হাথুরুসিংহে থাকাকালীন বিসিবি দ্বিস্তর নির্বাচক কিমিটি অনুমোদন দেয়। ওই প্রথায় কোচও ছিলেন নির্বাচক কমিটিতে। জালাল আহমেদ মনে করছেন নতুন বছরে আগের সনাতন পদ্ধতিতে ফিরে যাওয়া মঙ্গল হবে, ‘পুরো ব্যাপারটাই আমার ভালো লাগেনি। নির্বাচকদের কাজটা আলাদা। কোচ তার মতামত জানাতে পারেন। কিন্তু সারা বছর ঘরোয়া লিগ না দেখে খেলোয়াড় নির্বাচন করা কঠিন। আমি আশা করবো বিসিবি নতুন বছরে বিষয়টি ভেবে দেখবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালতামামি-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘চায়ের জনপদ’ সম্মাননা পেল শ্রীমঙ্গল প্রেসক্লাব

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিডবোট উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT