চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১৮ করলেই টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

মিরপুর থেকে: ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার ভেন্যুতেই টি-টুয়েন্টি সিরিজ জয়ের মোক্ষম সুযোগ বাংলাদেশের সামনে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে স্বাগতিকদের করতে হবে ১১৮ রান।

চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে দাপুটে জয়ের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ইংলিশদের মুখোমুখি হয়েছে টিম টাইগার্স। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে একশর পরপরই আটকে দিয়েছে সাকিব আল হাসানে দল। এক ম্যাচ পর একাদশে ফিরে বল হাতে বাজিমাত করেছেন মেহেদী হাসান মিরাজ, নিয়েছেন ৪ উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে স্পিনিং উইকেটে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে জস বাটলারের দল তুলেছে ১১৭ রান। সর্বোচ্চ ২৮ রান করেছেন বেন ডাকেট। ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। বাংলাদেশের দারুণ বোলিংয়ে বাকি ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মধ্যে।

পাওয়ার প্লে’র ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রান তুলেছিল ইংল্যান্ড। বোলারদের উপর চড়াও হন সল্ট। ১৯ বলে তিন চার ও এক ছয় মেরে কোয়ার্টার পূর্ণ করে সাকিবের বলে ফিরতি ক্যাচ দেন।

সপ্তম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় ডেলিভারিতেই উইকেট নেন সাকিব। অধিনায়ক ব্রেক থ্রু এনে দেয়ার পর উইকেট তুলে চাপ জারি রাখেন হাসান মাহমুদ ও মিরাজ। টানা তিন ওভারে একটি করে উইকেট হারায় ইংলিশরা।

পরে মিরাজ ১৫তম ওভারে বোলিংয়ে এসে দুই উইকেট তুলে বিধ্বস্ত করেন সফরকারীদের ব্যাটিংলাইন। এক্ষেত্রে কৃতিত্ব লিটন দাসেরও। দারুণভাবে দুটি স্টাম্পিং করেন। নিজের শেষ ওভারে শেষ বলে মিরাজ উইকেট নিলে স্কোরবোর্ডের চেহারা হয়ে পড়ে বিমর্ষ (১৭ ওভারে ১০০/৭)। সেখান থেকে আর ১৭ রান যোগ করতে পারে ইংলিশরা, শেষের তিন ওভারে তিন উইকেট হারিয়ে।

Reneta

নিজের দ্বিতীয় ওভার ও ইনিংসের তৃতীয় ওভারে তাসকিন আহমেদ অসাধারণ এক ডেলিভারিতে ডেভিড মালানকে (৫) হাসানের ক্যাচ বানিয়ে এনে দেন প্রথম উইকেট। শেষের উইকেটটি নিয়েছে মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের সামনে বড় সুযোগ সিরিজ জয়ের। ১১৮ রান করতে পারলে টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় অর্জনও হবে এটি। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এরআগে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়েকে সংক্ষিপ্ত সংস্করণে সিরিজে হারিয়েছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনবাংলাদেশ-ইংল্যান্ডবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজবিসিবিমালানমিরপুরমিরাজলিড স্পোর্টসসল্টসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গাইবান্ধায় বোরো কাটা মাড়াইয়ের কাজ

জুন ১০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার স্থাপন

জুন ১০, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT