চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ মাসে ফিলিস্তিনি আটকের নতুন রেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ০৩, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোনো অভিযোগ ছাড়াই গত এপ্রিলে ইসরায়েল ছয় শতাধিক ফিলিস্তিনিকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির অধিকার গোষ্ঠী হামোকেদ। ২০১৬ সালের পর এটা সর্বোচ্চ সংখ্যক আটকের রেকর্ড।

আলজাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছে, হামোকেদ নিয়মিত কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ করে থাকে। স্থানীয় সময় সোমবার তারা জানায়, মে মাস পর্যন্ত ৬০৪ জনকে প্রশাসনিক আটক দেখিয়ে বন্দি রাখা হয়েছিল কারাগারে। যাদের প্রায় সবাই ফিলিস্তিনি, কারণ দেশটিতে ইহুদিদের বিরুদ্ধে প্রশাসনিক আটক খুব কমই হয়ে থাকে।

তথাকথিত এই প্রশাসনিক আটক করা হয় মূলত কোনো ধরনের অভিযোগ ছাড়া ‘গোপন তথ্যের’ ভিত্তিতে এবং তাদেরকে আদালতে নিজেদের সমর্থনের সুযোগও দেয়া হয় না।

আটক ব্যক্তিদের সাধারণত নবায়নযোগ্য ছয় মাসের জন্য কারাগারে রাখা হয়। তবে প্রায়শই সেই মেয়াদ বছরের পর বছর বাড়ানো হয়।

হামোকেদ আরও জানায়, সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বর্তমানে দুই হাজার ৪৪১ জন ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। আরও এক হাজার ৪৭৮ জনকে আটকের মধ্যে কারো জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কাউকে অভিযুক্ত করা হয়েছে, কেউবা বিচারের অপেক্ষায় রয়েছে বা কারো কারো বর্তমানে বিচার করা হচ্ছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সর্বশেষ আটকের পরিসংখ্যান সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-ফিলিস্তিনিইসরায়েলফিলিস্তিনি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT