ফুটবল

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

নেইমার মরক্কো ম্যাচে হতাশ, চোখে হতাশার ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের শেষ মুহূর্তে

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এখনও পুরোপুরি ফিট হওয়ার অপেক্ষায় নেইমার জুনিয়র। গ্রুপপর্বের বাকি দুম্যাচ হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষেও খেলা হবে না তার। ব্রাজিল দলের আশা, নকআউট পর্বে তাকে পুরোপুরি ফিট অবস্থায় ফিরে পাওয়া যাবে।

হাইতির বিপক্ষে ব্রাজিলের গ্রুপপর্বের ম্যাচের আগে ৩৪ বর্ষী তারকা ফরোয়ার্ডকে অনুশীলনে পায়নি দল। এক সপ্তাহ আগে করানো ডাক্তারি পরীক্ষাটি পুনরায় করাচ্ছেন তিনি। মে’তে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের মাংসপেশিতে চোট পাওয়া সত্ত্বেও তাকে টুর্নামেন্টের জন্য ব্রাজিল দলে ডাকা হয়েছে, তবে এখনও অনুশীলনে ফিরতে পারেননি।

গ্রেড টু পেশীর চোট থেকে সম্প্রতি সেরে ওঠা নেইমার এক সপ্তাহ আগে আরও একটি ডাক্তারি পরীক্ষা করিয়েছেন। ফলাফল এখনও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেনি।

ব্রাজিলের গণমাধ্যম জানাচ্ছে, দলের মেডিকেল স্টাফরা নকআউট পর্বের জন্য তাকে পুরোপুরি ফিট অবস্থায় ফিরে পাওয়ার আশা করছেন। যার অর্থ নেইমার গ্রুপপর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই খেলতে পারবেন না।

শনিবার উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার দিন ব্রাজিলের বেঞ্চে ছিলেন নেইমার। ২০ তারিখ হাইতির বিপক্ষে খেলার পর ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওবাহিনী।

বিষয়:নেইমার ফিফা বিশ্বকাপ-২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…