চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যারি পটারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রিটিশ কাউন্সিলে উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৭
শিক্ষা, শিল্প সাহিত্য
A A
ব্রিটিশ কাউন্সিলে হ্যারি পটারের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে একজন ব্যক্তি ড্রেসআপে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের হ্যারি পটার ভক্তদের জন্য হ্যারি পটার উৎসবের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল। প্রকাশনা সংস্থা ব্লুমসবারির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ প্রকাশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেই এ উৎসবের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল।

১৫ অক্টোবর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

ব্রিটিশ কাউন্সিলের ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পের অংশ হিসেবে হ্যারি পটার উৎসবটি তিনটি পর্যায়ে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহীর গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ‘লাইব্রেরিজ আনলিমিটেড’ প্রকল্পটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অংশীদারীত্বে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগিতায় দেশজুড়ে বাস্তবায়িত হচ্ছে।

উৎসবের প্রথম পর্যায়টি গত ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ব্রিটিশ কাউন্সিলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রায় ২ হাজার হ্যারি পটার ভক্তের অংশগ্রহণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুপ্তধন খোঁজা, কুইজ ও গেমসসহ নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।

বিখ্যাত জাদুকর জুয়েল আইচ’র জাদু প্রদর্শনীর পাশাপাশি সম্পূর্ণ জাদুর ভুবনের সঙ্গে হ্যারি পটার ভক্তদের সংযোগ করতে ‘উইজার্ডস ক্লাসরুম’ নামক জাদুর কর্মশালারও ব্যবস্থা করা হয়েছে  উৎসবে।

ব্রিটিশ কাউন্সিলের হ্যারি পটার উৎসবের ছবি, একজন শিক্ষক ও ছাত্রের সংলাপ।. Channel i News - চ্যানেল আই নিউজ
জাদু দেখাচ্ছেন জুয়েল আইচ

উৎসবের দ্বিতীয় পর্যায় ২১ অক্টোবর রাজশাহীতে এবং ২৮ অক্টোবর চট্টগ্রাম, সিলেট ও খুলনাতে অনুষ্ঠিত হবে তৃতীয় পর্যায়।

Reneta

ঢাকার মতো দেশের অন্যান্য স্থানেও উৎসব উদযাপনে শিশু-কিশোর, তরুণ ও প্রাপ্ত বয়স্কদের জন্য নানা কর্মসূচির আয়োজন করবে প্রতিষ্ঠানটি।

হ্যারি পটার উৎসবের যাবতীয় কার্যক্রম বিভাগীয় গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। তাই গণগ্রন্থাগারে এসে যে কেউ এতে অংশ নিতে পারবে।

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গণগ্রন্থাগার নেটওয়ার্কের মাধ্যমে গ্রন্থাগার ও তথ্যসেবা সম্পর্কে গণসচেতনতা তৈরি করাই হচ্ছে এই সহযোগিতাপূর্ণ উৎসবের মূল উদ্দেশ্য।

শিক্ষার্থীরা ব্রিটিশ কাউন্সিলের অনুষ্ঠানে হ্যারি পটার বই দেখছে।. Channel i News - চ্যানেল আই নিউজ
উৎসবের একটি মুহূর্ত

কিশোর কল্পকাহিনী ভিত্তিক উপন্যাসের সিরিজ হ্যারি পটারের রচয়িতা জনপ্রিয় ব্রিটিশ লেখক জে কে রোলিং। হগওয়ার্টস স্কুল অব উইচক্রাফট অ্যান্ড উইজারড্রির শিক্ষার্থী কিশোর জাদুকর হ্যারি পটার এবং তার দুই বন্ধু হারমাইনি গ্রেঞ্জার এবং রন উইজলিকে ঘিরেই হ্যারি পটার সিরিজের গল্পগুলো আবর্তিত।

ইংরেজ পটভূমিতে গড়ে ওঠা হ্যারি পটারের কল্পকাহিনি বাংলা ভাষা সহ প্রায় ৮০টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এর মাধ্যমে বিশ্বসাহিত্য, ইংরেজি সাহিত্যপ্রেমী এবং চলচিত্রপ্রেমীরা সমৃদ্ধ হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT