চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক হারে বিশ্বকাপ থেকে মেয়েদের বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচে শুরুতে ব্যাট করে জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। টস ভাগ্য বদলালেও হার ভাগ্য বদলায়নি শেষঅবধি। সেটা শ্রীলঙ্কাকে ১০০ রানের নিচে অলআউট করেও। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। লঙ্কানদের কাছে ২৫ রানে হেরেছে সালমারা।

সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রান করে। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পান জাহানারা আলম। এছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল টিম টাইগ্রেসের। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে মেয়েরা।

৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। তিন জন ব্যাটার কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে।

শেষ পর্যন্ত ৭২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২৫ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শ্রীলঙ্কার হয়ে জয়ঘনি নেন তিন উইকেট। দুই উইকেট পান শ্রীবর্ধন।

Reneta

গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে একটি। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারী টি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT