চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে সঙ্কটাপন্ন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

রবীন্দ্র সংগীত ও আধুনিক বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম। এমন খবরে মুষড়ে পড়েছেন তার আত্মীয়-স্বজন সহ বাংলা সংগীত জগতের মানুষেরা।

ফুসফুসে সংক্রমণ রয়েছে প্রবীণ শিল্পী দ্বিজেন মুখার্জীর। সেই সাথে শ্বাসকষ্ট ও বুকে ব্যথাও অনুভব করছেন। শনিবার তা তীব্র হলে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তার বর্তমান অবস্থা জানিয়ে চিকিৎসকরা তাকে সঙ্কটাপন্ন বলেই মন্তব্য করলেন।

বহুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন দ্বিজেন। এমনকি কথাও বলতে পারছিলেন না। তার বর্তমান অবস্থাকে আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসকরা জানিয়েছেন, প্রবীণ এই শিল্পীর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ফুসফুসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে তার প্রতিরোধ করার চেষ্টা চলছে।

১৯২৭ সালের ১২ নভেম্বর জন্ম গ্রহণ করেন দ্বিজেন। গত ছয় দশক ধরে বাংলা গানের জগতে রাজ করছেন তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার গলার মিল খুঁজে পেতেন অনেকে। সলিল চৌধুরীর সুরে তার কয়েকটি গান বিশেষ জনপ্রিয়তা লাভ করে। সংগীত জগতে অসামান্য অবদানের জন্য ২০১০ সালে তিনি ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত হন এবং ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হন। বর্তমানে তার বয়স ৯১ বছর। বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয় এই শিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্র সংগীতলিড বিনোদনসলিল চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT