চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্টের সফল অস্ত্রোপচারে দেশে নতুন দৃষ্টান্ত

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
১০:২১ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৫
অন্যান্য, স্বাস্থ্য
A A

‘ট্রিট্রিলজি অব ফোলেট’ বা ‘টফ’ নামে হার্টের জটিল সমস্যায় আক্রান্ত এক তরুণ ল্যাব এইড হাসপাতালে সফল অস্ত্রোপচারে নতুন জীবন পেয়েছেন। চিকিৎসকরা বলছেন, পাঁচ-ছয় বছর বয়সে ‘ব্লু বেবি’ খ্যাত ‘টফ’ আক্রান্ত শিশুর অস্ত্রোপচার জরুরি হলেও পঁচিশ বছর বয়সে সফল অস্ত্রোপচার এদেশে এক নতুন দৃষ্টান্ত।

পঁচিশ বছর বয়সের তরুণ আল আমিন ল্যাব এইড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমানের চিকিৎসায় এখন নতুন জীবন লাভ করেছেন। ‘ট্রিট্রিলজি অব ফোলেট’-বা ‘টফ’ নামের জটিল হার্টের রোগী তিনি যৌবনেই বার্ধক্যের দশায় ভুগেছেন। জন্মগত ভাবে হার্টের ত্রুটির শিকার আল-আমিন শিশু-শৈশব-বা যৌবনের তারুণ্যের স্বাভাবিক জীবনের স্বাদ পান নি।

আল আমিন বলেন, অল্পতেই হয়রান হয়ে যেতাম। দৌড়াদৌড়ি করতে পারতাম না, খেলাধুলা করতে পারতাম না।

আল আমিনের মা কমলা বেগম বলেন, “যার কাছে নিয়েছি সেই ফিরিয়ে দিয়েছে। বলেছে জটিল অপারেশন। আমি করতে পারবো না। তার পর ‍লুৎফর রহমান সাহেবরে পেয়ে আমার ছেলের অপারেশনটা সফল হয়েছে। এতেই আমি অনেক খুশি।”

২০০১ সালে প্রথম আল আমিনের হার্টের সমস্যা চিহ্নিত হলেও অর্থ সংকটে উন্নত চিকিৎসার সুযোগ হয়নি। পরবর্তীতে বেশি বয়সে অস্ত্রোপচারের সাহস পান নি চিকিৎসকরা।

আল আমিনের মামি নাসরিন হক বলেন, “উনার সাথে আলাপ করার পর উনি বললো যে অসম্ভব না তবে অনেক ঝুঁকিপূর্ণ। ঝুঁকিটা আমাদের নিতেই হতো, না হলে ও হয়তো বেঁচে থাকতো না।”

Reneta

চিকিৎসকরা বলছেন, টফ আক্রান্তদের ফুসফুস ও ভাল্বে ছিদ্র, সরু রক্ত নালিসহ চার ধরনের জটিলতা থাকে। হার্টে স্বাভাবিক অক্সিজেন সরবরাহ না হওয়াতে তীব্র শ্বাসকষ্টেও ভোগে। ফুসফুসে অক্সিজেন স্বল্পতায় শরীর-হাত-নখ নীল বর্ণ ধারণ করে। ‘ব্লু বেবি’ নামে পরিচিত ‘টফ’ শিশুর শারীরিক ও মনস্তাত্বিক বৃদ্ধিও ব্যাহত হয়।

ল্যাব এইড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. লুৎফর রহমান বলেন, “যদি দক্ষতা, অভিজ্ঞতা এবং চেষ্টা থাকে তাহলে সবকিছুতে সফলতা সম্বব। এই বিশ্বাস নিয়েই আমি এগিয়েছি।

আল আমিন এখন সক্রিয় জীবন উপভোগ করতে পারবে জানিয়ে ডা. লুৎফর বলেন, যেহেতু রক্তে অক্সিজেন স্বল্পতা ছিলো, নীল ছিলো এখন সেই সমস্যা সমাধান হয়ে গেছে । তার হার্ট একদম এখন নতুন হয়ে গেছে।

বিবি জয়নব নামে আরেক গৃহিনী ৩৫ বছর বয়সে এসে হার্টের ছিদ্রের মেরামতে অস্ত্রোপচারে নতুন জীবন পেয়েছেন। জয়নব বলেন, ডা. লুৎফর বলেছেন যে তোমার হার্টে সামান্য একটা ছিদ্র পাওয়া গেছে।

জয়নবের চিকিৎসায় অনেক দেরি হয়েছে বলে দুঃখ প্রকাশ করে ডা. লুৎফর রহমান বলেন, বিদেশে, উন্নত দেশে সবাই স্কুলে যাওয়ার আগে সমস্ত জন্মগত ত্রুটি ঠিক হয়ে যায়। আমাদের দেশ কতো পিছিয়ে আছে যে সে ৩৫ বছরে জানতো না তার হার্টে ত্রুটি রয়েছে।”

চিকিৎসকরা বলছেন, গর্ভাঅবস্থায় শিশুর জন্মগত ত্রুটি নির্ণয়ে গাইনি চিকিৎসকরা ভূমিকা রাখতে পারেন। গর্ভ অবস্থায় বা জন্মের আগে-পরে শিশুর জন্মগত সমস্যা চিহ্নিত করে শিশুর জীবন নিরাপদ করা সম্ভব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT