চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারিয়ে গেল অর্ধশত বছরের পুরনো ঐতিহ্যবাহী আরেকটি সিনেমা হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৩ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৮
বিনোদন
A A

শেরপুর জেলার মুন্সিপাড়া এলাকায় অবস্থিত অর্ধশত বছরের পুরনো এবং বিখ্যাত কাকলী সিনেমা হলটি ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে, হলটি ভেঙে সেখানে সাত তলা বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করেছে মালিকপক্ষ। সর্বশেষ এই হলে প্রদর্শিত হয়েছে ঈদের ছবি ‘পোড়ামন-২’।

বছরের পর বছর লোকসানের ভার বইতে না পারায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সিনেমা হলের মালিক পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি।

হলের একজন কর্মী জানান, কাকলী সিনেমা হলের জায়গায় সাততলা যে বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। তার পঞ্চম তলায় ছোট একটি সিনেপ্লেক্স রাখার পরিকল্পনা করেছে মালিক পক্ষ। তবে এটি এখনও চূড়ান্ত নয়। আর নতুন ভবনের চতুর্থ তলা পর্যন্ত থাকবে মার্কেট। ষষ্ঠ ও সপ্তম তলায় হবে গেস্ট হাউজ।

ওই কর্মী আরও জানান, নায়করাজ রাজ্জাক ও নায়িকা ববিতাসহ অনেক বড় বড় অভিনেতা সাংস্কৃতিক অনুষ্ঠান করে গেছেন এই হলে।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় শেরপুর শহরে ছয়টি সিনেমা হল ছিল। ঢাকার সঙ্গে তাল মিলিয়ে নতুন ছবি মুক্তি দেওয়ার প্রতিযোগিতা ছিল হলগুলোর মধ্যে; ব্যবসাও ছিল জমজমাট। কিন্তু বাংলাদেশে সিনেমার মান পড়ে যাওয়ায় এবং ঘরে বসে বিনোদনের অনেক সুযোগ সুবিধা আসায় দর্শক এখন আর হলে আসে না।

Reneta

একই অবস্থা দেশের বিভিন্ন মফস্বল শহরেও। চ্যানেল আই অনলাইনকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির এক নেতা জানান, ১২০০ থেকে সারাদেশে সিনেমা হলের সংখ্যা নেমে এসেছে ২৫০ তে। বিভিন্ন জেলা ও উপজেলায় যেসব সিনেমা হল টিকে আছে প্রায় বেশিরভাগই হল নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনার চিত্র।

এসব হলের আসবাবপত্র এখনো মান্ধাতা আমলেরই রয়ে গেছে। হলের অধিকাংশ সিট ভাঙা ও ছারপোকার বাসায় পরিণত হয়েছে। হলের টয়লেটগুলো অত্যন্ত অপরিষ্কার ও নোংরা। হলে দর্শকদের তেমন কোনো সুযোগ-সুবিধা নেই বললেই চলে। সিনেমা হলগুলোর নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে দর্শকদের প্রচুর অভিযোগ থাকলেও এদিকে হল কর্তৃপক্ষের সুদৃষ্টি নেই বললেই চলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোড়ামন-২লিড বিনোদনসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT