চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানো গান আর শিল্পীদের খোঁজে রিয়েলিটি শো ‘বাংলার গান’

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৩:২৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৫
বিনোদন
A A

‘বাংলা আমার ভাষা, আমি বাঙালি’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকজ সঙ্গীত নিয়ে সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘আড়ং ডেইরী-চ্যানেল আই বাংলার গান ২০১৫।

বাংলার লোকজ সঙ্গীতের এক অপার ভান্ডার বাউল, ভান্ডারী, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গজল, গম্ভীরাসহ আরো বহু শাখা। সঙ্গীতের শাখাগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চ্যানেল আই ও আড়ং ডেইরী’র এক অনন্য প্রয়াস।

বৃহস্পতিবার চ্যানেল আইয়ের নিজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে লোকজ সঙ্গীতের অপার সম্ভাবনা নিয়ে ‘বাংলার গান’ রিয়েলিটি শো’র অনুষ্ঠানের ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরা রেজা সাগর। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লোকসঙ্গীত বাংলার মাটি ও মানুষের গান। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে হারানো গান এবং হারানো শিল্পীদের বিশ্বের মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে ‘বাংলার গান’ অনুষ্ঠান। বিশ্বের কাছে বাংলা সঙ্গীতের শিকড়কে পৌঁছে দেওয়ার জন্য আড়ং ডেইরী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর চ্যানেল আই তাদের সহযোগী হয়ে খুব আনন্দিত।

ব্র্যাক ডেইরি ফুড এন্ড এন্টারপ্রাইজের পরিচালক তৌফিকুর রহমান বলেন, ব্র্যাক সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর সাহায্যে হাত বাড়িয়ে দেয়। আর এবার ব্র্যাকের নতুন উদ্যোগ বাংলা লোকজ সঙ্গীতকে নতুন প্রজন্মসহ বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার।

বর্তমানে যুগোপযোগী বাংলার লোক সঙ্গীত পরবর্তী প্রজন্মের কাছে ভালো করে উপস্থাপন হচ্ছে না। আর তাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে হারানো লোকজ সঙ্গীত ও শিল্পী খুঁজে আনা হবে। আর চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই উদ্যোগে সাড়া দেওয়ার জন্য।

Reneta

মাটির গান গেয়ে যারা মানুষদের মনে রয়েছেন সংবাদ সম্মেলনে যেসব সঙ্গীত শিল্পীরাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা লোকজ সঙ্গীতের সম্রাট রথীন্দ্রনাথ রায়ও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আঞ্চলিক গানের ভান্ডার রয়েছে। বিশ্বের কোথাও এমন গানের ভান্ডার নেই। কিন্তু মিডিয়াতে এইগানগুলো সেভাবে প্রচার করা হয় না। যে গান গাইলে বেড়িয়ে আসে দেশ সংস্কৃতির পরিচয় সেই গান নিয়ে নতুন এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাই।

হাসনরাজার গান গেয়ে খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী বলেন, বাংলার গান অনুষ্ঠানের মধ্য দিয়ে হারানো গানগুলো আবার নতুনের ছোঁয়া পাবে।

লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলি বলেন, আমাদের দেশে লালনদের বহু গানের ভান্ডার রয়েছে কিন্তু গান গাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। বাংলার গানর’ মাধ্যমে সেসব লালনরা তাদের গানের ভান্ডার দেশের মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবে।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, জলের গানের রাহুল আনন্দ, হায়দায় হোসেনসহ আরো অনেকে।

আটটি বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে আনা ১২০ জন লোকজ সঙ্গীত শিল্পীদের নিয়ে ২৭ পর্বে অনুষ্ঠিত হবে ‘বাংলার গান’ রিয়েলিটি শো। অনুষ্ঠানটি আগামী ৭ ডিসেম্বর থেকে প্রতি সোমবার সন্ধ্যা ৭.৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে।

বাংলাদেশের স্বনামধন্য কণ্ঠশিল্পীরা তাদের সেরা বাংলার গান ও সেরা শিল্পী বাছাই করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রেহানা সামদানী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলার গানরিয়েলিটি শো
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬

০/৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস বাংলাদেশের

জুন ১১, ২০২৬

নতুন বাজেটে থাকছে যেসব সুখবর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT