চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লো ওভার রেটের নতুন নিয়মে শাস্তি পেল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সুপার ওভারে যাওয়া রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে শ্রীলঙ্কা। একইসঙ্গে আইসিসির স্লো ওভার রেটের নতুন নিয়মে লঙ্কানদের পেতে হয়েছে শাস্তি।

নতুন নিয়ম অনুযায়ী, ফিল্ডিং করা দলকে ইনিংস শুরুর পর থেকে ৮৫ মিনিটের মধ্যে ২০ ওভার শেষ করতে হবে। ইনিংসের শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে মাত্র চারজন ফিল্ডারকে অধিনায়ক রাখতে পারবেন।

রোববার সিডনিতে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে শ্রীলঙ্কা ২০ ওভার শেষ করতে পারেনি। ফলে সফরকারী দলের অধিনায়ক দাসুন শানাকাকে ডেকে দুই ফিল্ড আম্পায়ার বলে দেন নতুন নিয়ম অনুযায়ী তার দলকে শাস্তি পেতে হবে। শেষ ওভারে চারজনের বেশি ৩০ গজ বৃত্তের বাইরে থাকতে পারবে না।

অভিষেক হওয়া নুয়ান থুশারার হাতে শেষ ওভারে বল দেন শানাকা। সেই ওভারে অস্ট্রেলিয়া তুলে নেয় ১৬ রান। ম্যাথু ওয়েড লেগ সাইডে একটি ছক্কা ও একটি চার মারেন।

মেয়েদের টি-টুয়েন্টিতে নতুন নিয়ম ইতোমধ্যেই একবার কার্যকর করা হয়েছে। সম্প্রতি মেয়েদের অ্যাশেজের প্রথম টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়া তাদের স্লো ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে।

স্লো ওভার রেটের কারণে আগের নিয়ম অনুযায়ী শাস্তি ছিল, অধিনায়ককে সাময়িক বরখাস্ত করা এবং দলের সদস্যদের ম্যাচ ফি থেকে নির্দিষ্ট হারে জরিমানা করা। ওয়ানডে সুপার লিগ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলগুলো স্লো ওভার রেটের জন্য লিগ পয়েন্ট হারাতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিলিড স্পোর্টসশানাকাস্লো ওভার রেট
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT