চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-আর্চার কথার লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অনুশীলন ম্যাচে স্টিভেন স্মিথ আউট হয়ে যান মাত্র ২৩ রানে। তবু তার উপরেই ভরসা রাখতে চাইছে অস্ট্রেলিয়া দল। অজি অধিনায়ক টিম পেইন সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন। বলেছেন, ‘অ্যাশেজে আমাদের ফিরে আসতে বড় ভরসা স্মিথের ব্যাট।’

এদিকে স্মিথের সঙ্গে মাঠের বাইরেই কথার লড়াই হয়ে গেল জফরা আর্চারের। স্মিথ বলেছিলেন, ‘আর্চারের বল আমার হেলমেটে লেগেছিল। আমাকে এখনো আউট করতে পারেনি আর্চার।’

এর আবার জবাবও দিয়েছেন আর্চার। তার কথায়, ‘তাকে আউট করতে পারিনি, কারণ সে ক্রিজে ছিল না বলে। আমার হাতে এখনো অনেক সময় আছে স্মিথকে আউট করার।’

আর্চারকে নিয়ে হাল্কা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্যাট কামিন্স। বলেছেন, ‘আমরা মোটেই আর্চারকে ভয় পাইনি। আর্চার পুরো আগুনে ফর্মে থাকলে দেখা যাবে। স্টাম্প মাইক অন থাকে, তাই ভীষণ স্লেজিং সম্ভব নয়। তবে অল্প হয়। আমরা কিন্তু লিডসে সে ব্যাপারেও খুব শান্ত ছিলাম।’

৪ সেপ্টেম্বর থেকে ম্যানচেস্টারে শুরু হবে চতুর্থ অ্যাশেজ টেস্ট। তার আগে ডার্বিশায়ারের বিরুদ্ধে অনুশীল ম্যাচে শুক্রবার ২৩ রানে আউট হওয়ার পর স্মিথ দলের সাদা জার্সি পরেই কিছুক্ষণ বসে থাকেন। তারপর ডেভিড ওয়ার্নারকে নিয়ে চলে যান গ্যালারির ঠিক বাইরের নেটে। ওয়ার্নারই নেটে তাকে থ্রো-ডাউন দেন। দীর্ঘ সময় নেটে ব্যাট করেন স্মিথ।

চতুর্থ টেস্ট এখন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড জিতলে অ্যাশেজ জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। অজিরা জিতলে সিরিজ হার বেঁচে যাবে। সেক্ষেত্রে অ্যাশেজ থেকে যাবে তাদের দখলেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০আর্চারলিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খুলনা শিপইয়ার্ড পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

জুন ১৭, ২০২৬
মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

মাসুদ রানা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

জুন ১৭, ২০২৬

ব্যাটিং ব্যর্থতায় অজিদের বিপক্ষে ৮ ব্যাটার ছুঁতে পারেননি দুঅঙ্ক

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বর্জ্য অপসারণই এখন ডিএসসিসির সর্বোচ্চ অগ্রাধিকার: প্রশাসক

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT