চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের দাম নিয়ে বিক্রেতা-ক্রেতাদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ১৬, জুন ২০১৯
অর্থনীতি
A A

২০১৯-২০ অর্থ বছরের বাজেটে স্বর্ণের আমদানি শুল্কহার কমিয়ে আনার প্রস্তাব করা হলেও বাজারে চিত্র একেবারে উল্টো। প্রতি ভরিতে ১১’শ টাকা করে বেড়েছে সোনার দাম।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াতেই স্থানীয় বাজারে মূল্যবৃদ্ধি।

এবারের স্মার্ট বাজেটে পরিবর্তন এসেছে ‘ব্যাগেজ রুলস-এ। এখন বিদেশ থেকে সোনা আনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। একজন একসঙ্গে ১২টি সোনার বার আনতে পারবেন, ১০০ গ্রাম সোনার গয়নায়ও পাবেন বিনা শুল্কের সুবিধা। এছাড়া শুল্ক দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি ওজনের সোনার বার আনা যাবে। পাশাপাশি স্বর্ণ আমদানির শুল্কহার প্রতি ভরিতে কমেছে এক হাজার টাকা।

Banglabid

তবে রাজধানীর সোনার দোকানগুলোতে শুল্কহার কমার কোনো প্রভাব নেই। বরং বাজেটের পরদিনই প্রতি ভরিতে দাম বেড়েছে ১১’শ টাকা। অপরিবর্তিত আছে শুধুমাত্র সনাতন স্বর্ণের দাম।

ব্যবসায়ীদের দাবি, আমদানি শুল্ক কমানোর সঙ্গে স্বর্ণের দাম বাড়ার কোনো সম্পর্ক নেই। আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় দেশেও এর প্রভাব পড়েছে। তারা অবশ্য মনে করছেন, শুল্ক কমে এলে চোরাই পথে আসার স্বর্ণের পরিমাণ কমবে।

তবে হঠাৎ করে সোনার দাম বেড়ে যাওয়ায় স্বর্ণ কিনতে যাওয়া ক্রেতারা বেশ হতাশ।

Reneta

বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে স্বর্ণ কেনার হার কমে আসছে। এবারের ঈদে তাদের যে প্রত্যাশা ছিলো, বেচাবিক্রি তার ধারেকাছেও ছিল না।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT