চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থলপথে মরণ ফাঁদ, সমুদ্রপথে আসছে রোহিঙ্গা শরণার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন ও সেনাবাহিনী ও সীমান্ত পুলিশের গুলি থেকে বেঁচে নিরাপদে পালিয়ে আসতে স্থল পথের পরিবর্তে সমুদ্রপথকেই বেশি প্রাধান্য দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা।

মাছ ধরা ট্রলারে করে বাংলাদেশে আসতে মাথাপিছু পাঁচ থেকে দশ হাজার টাকা করে গুনতে হচ্ছে তাদের। যারা এই অর্থ যোগাড় করতে পারছে না, তারা হাতের মুঠোতে প্রাণ রেখেই স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে ঢুকছে।

যেসব শরণার্থী টাকা দিতে পারে না, তাদেরকে আটকে রাখে জেলেরা। পরে আত্মীয় বা পরিচিত কেউ টাকা শোধ করলে ছাড়া পায় তারা। অনেক ক্ষেত্রে পুলিশের হস্তক্ষেপে মুক্তি মেলে।

এরকম একজন মোহাম্মদ। যিনি মাছের ট্রলারে করে টেকনাফ বন্দরে নেমেছেন। তার কোলের বাচ্চাটির বয়স অনেক কম। মাত্র নয়দিন আগেই তার জন্ম হয়েছে। তার নাম এখনও ঠিক হয়নি। জন্মের আগেই তার পরিবার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়।

এই ছোট্ট শিশুটিকে এই বয়সেই যে যন্ত্রণা ও নিপীড়ন সহ্য করতে হয়েছে, তা একজন মানুষ হয়তো সম্পূর্ণ জীবনেও তা সহ্য করেন না।

মোহাম্মদ সাংবাদিকদের বলেন, ‘আমরা টানা তিনদিন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটেছি। সেখানে এই শিশুর জন্ম হয়।’

Reneta

মিয়ানমার বাংলাদেশ সীমান্তের একটি জায়গায় তারা এক রাত অপেক্ষা করেন। পরে মাছ ধরা ট্রলারে ঠাঁই মেলে তাদের। দীর্ঘ পাঁচ ঘন্টা বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ মোকাবেলা করার পর তারা পৌঁছেন টেকনাফে।

কিছুক্ষণ পর পর টেকনাফ উপকূলে রোহিঙ্গা শরণার্থী বোঝাই একরকম অনেক মাছ ধরা ট্রলার ভিড়ছে। তীরে এসে ট্রলার থামার পর শরণার্থীদের কেউ কেউ নৌ-যান থেকে নিচে নামতে গিয়ে ঢলে পড়ে যাচ্ছেন। নিশ্চিত মৃত্যু মাথায় নিয়ে মৃত্যুপূরীর ভিতর দিয়ে টেকনাফে আসতেই অনেকে অজ্ঞান হয়ে পড়ছে।

ক্ষুধা, পানিশূন্যতা, ক্ষত-বিক্ষত শরীর, ক্লান্তি, ভয়সহ নানা ধরনের প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে এদের অধিকাংশেরই অমানবিক মৃত্যু হয়েছে।

পরিবারের ১০ সদস্য নিয়ে টেকনাফে আসা হাফেজ মোহাম্মদ (৪৫) জানান, মিয়ানমারে পোর্টে আরও অসংখ্য মানুষ ট্রলারের অপেক্ষায় রয়েছে। তাদের সবাইকে ট্রলারে করে বাংলাদেশে আনতে একমাসের বেশি সময় লাগবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT