চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৮, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া বাজার এলাকার শফিকুল ইসলাম কাজল (২৭) নামে স্থানীয় এক বখাটের বিরুদ্ধে এক স্কুল শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

ঘটনার শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী। বখাটে কাজল মাঝেরচর গ্রামের আব্দুর রহমান মাষ্টারের ছেলে এবং তারুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার ছোট ভাই। সে বিবাহিত।

শ্লীলতাহানির ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টায়।

নিপীড়নের শিকার মেয়ে এবং তার অভিভাবকরা জানিয়েছেন, সাখুয়া বাজার থেকে খাতা-কলম ও ছাতা কিনে মেয়েটি হেঁটে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে অপেক্ষায় থাকা কাজল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। মেয়েটি পরে দৌড়ে তার স্কুল শিক্ষক আবুল কালাম আজাদের বাড়িতে আশ্রয় নেয়।

শিক্ষক আবুল কালাম আজাদ বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্য, মেয়ের অভিভাবক ও স্থানীয় মুরুব্বীদের জানান। শিক্ষকসহ এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি মিয়েটিকে তার অফিসে ডেকে পাঠান। ইউএনও রাজীব কুমার সরকার সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সন্ধ্যায় মামলা দায়ের হয়।

এলাকাবাসী বলছে, বখাটে কাজল এর আগেও নারী সংক্রান্ত এরকম অঘটন ঘটিয়েছে। এর কোনটায় গণপিটুনি খেয়ে সে এলাকা ছাড়া থেকেছে অনেকদিন। আবার কোনটায় স্থানীয় সালিশ দরবারের মাধ্যমে তার শাস্তি হয়েছে।

Reneta

এই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রমজান মাসের ছুটি থাকলেও কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে বুধবার বিক্ষোভ দেখায়। তারা কাজলের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে মিছিল শেষে ভারতীবাজার সংলগ্ন উচাখিলা-মধুপুর রোডে মানববন্ধন করে।

মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালাহউদ্দিন মাহমুদসহ অন্য শিক্ষক এবং এলাকার তরুণরাও যোগ দেন। তারা বখাটে কাজলের বিচার দাবি করেন।

থানার সেকেন্ড অফিসার গোলাম মওলা জানান, এ ব্যাপারে মামলা হয়েছে, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভ-ময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT