চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরব থেকে বিদেশিদের রেমিটেন্স পাঠানাের হার কমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ০৩, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের রেমিটেন্স পাঠানোর হার আরও কমেছে। জানুয়ারিতে রেমিটেন্স পাঠানোর হার প্রায় ৭ শতাংশ কমে সর্বনিম্নে নেমেছে। বিদেশীদের জন্য খারাপ খবর হলেও নিজেদের জন্য এটাকে ভালো চোখেই দেখছে সৌদি আরব। দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানাে হয়েছে।

তেলের দাম পড়ে যাওয়া ও ইয়েমেন যুদ্ধের কারণে সাম্প্রতিক সময়ে চরম অর্থনৈতিক সংকটে সৌদি আরব। সেই সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে তারা। পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল, সব কোম্পানিতে নিয়োগের ক্ষেত্রে দেশীয়দের অগ্রাধিকার দেয়া।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের জানুয়ারির তুলনায় ডিসেম্বরে ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। জানুয়ারিতে যেখানে বিদেশীরা রেমিটেন্স পাঠিয়েছিল ১৩ দশমিক ৫২ বিলিয়ন রিয়াল (সৌদি মুদ্রা), সেখানে ডিসেম্বরে পাঠানো রেমিটেন্স দাঁড়িয়েছে ১২ দশমিক ৬১ বিলিয়ন। মোট কমেছে ৯০৭ মিলিয়ন রিয়াল।

তবে গত বছর জুড়ে রেমিটেন্স প্রবাহ কমলেও চলতি বছরের জানুয়ারিতে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এই সময়ে গত ১২ মাসের তুলনায় ৪ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানাের রেকর্ড ছিল ২০১৫ সালের জুনে। সেসময় ১৫ দশমিক ৮ বিলিয়ন রিয়েল ট্রান্সফার করে বিদেশীরা। যা চলতি বছরের জানুয়ারির চেয়ে ২০ দশমিক ৩ শতাংশ বেশি। তবে রেকর্ডের পরের মাসেই রেমিটেন্স পাঠানোর সর্বনিম্ন রেকর্ড হয়। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর ওই সময়ে মাত্র ১০ দশমিক ৩ বিলিয়ন রেমিটেন্স পাঠায় বিদেশীরা।

২০১৬ সালে বিদেশী কর্মীরা মোট রেমিটেন্স পাঠায় ১৫১ দশমিক ৯ বিলিয়ন রিয়াল। আগের বছর এর পরিমাণ ছিল ১৫৬ দশমিক ৯ বিলিয়ন রিয়াল। ৩ শতাংশ হারে বিদেশীদের রেমিটেন্স কমেছে ৫ বিলিয়ন রিয়াল। ২০০৫ থেকে ২০১৫ টানা ১১ বছর সৌদি অর্থনীতির স্থিতি অবস্থার পর এই হাল হলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি অর্থনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT