চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সোহেল ঠিক বাটলারের মতো খেলেছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এই বিশ্বকাপে ধারাবাহিক ভাবে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ফিরেছে সরফরাজ আহমেদের দল। তবে পাকিস্তানকে ভালো জায়গায় নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। চার ম্যাচ পর দলে ফিরে ৫৯ বলে ৮৯ রান করেন। পাকিস্তান ৩০০ রানের কোঠা পার করে তার জন্যই। ম্যাচে ৪৯ রানে জয় পায় পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের পরেই পাকিস্তান প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলে সোহেলকে। সেই ম্যাচে ব্যাট হাতে মাত্র ৮ রান করেছিলেন তিনি। বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও শোয়েব মালিকের মতো সিনিয়র ক্রিকেটারকে দলে রেখে দেয়া হয়। ভারতের বিরুদ্ধে হারের পর ঘরে-বাইরে সমালোচনা আরও তীব্র হওয়ায় অবশেষে টনক নড়ে সরফরাজদের।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে কার্যত ডু-অর-ডাউ ম্যাচে শোয়েবের পরিবর্তে মাঠে নামার সুযোগ দেয়া হয় সোহেলকে। ঐতিহ্যর লর্ডসে দুর্দান্ত কামব্যাক ইনিংসে পাকিস্তানকে তিনশোর গণ্ডি পার করান।

ম্যাচের পর সরফরাজ বলেছেন, ‘হারিস সোহেল একটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আজ তার ব্যাটিং দেখে হয়েছে, তিনি খেলতে ক্ষুধার্ত। তিনিই আসলে ব্যাটিংয়ের মূল ফ্যাক্টর ছিলেন, ম্যাচের বাঁক বিন্দুও হারিস। শেষ ১৫ ওভারে যেভাবে ব্যাটিং করেছিলেন, সেটা ঠিক জস বাটলারের মতো ছিল।

বাকিদের প্রশংসা করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘টিমগেমের জন্য জয়। ওপেনাররা ভালো শুরু দিয়েছিলেন। হারিস তো ভালোই করেছে। আমির শুরুতেই ধাক্কাটা দিয়েছিল। বাকি কাজটা শাদাব আর ওয়াহাব করেছে।’

এদিকে, ভারতের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর প্রবল সমালোচনার মুখে পড়ে পাকিস্তান দল। তবে কোচ মিকি আর্থার বলছেন, সাউথ আফ্রিকার বিপক্ষে এই জয়ে সেই সমালোচকদের মুখ অল্প সময়ের জন্য হলেও বন্ধ করে দেবে।

Reneta

আর্থারের ভাষায়, আমি মনে করি, গত এক সপ্তাহে তাদের (খেলোয়াড়) পুড়িয়ে ফেলা হয়েছিল। গণমাধ্যম, জনসাধারণ, সামাজিক প্রচার মাধ্যমের লোকেরা অবিশ্বাস্যভাবে আঘাত হেনেছিল … এবং আশা করি, আজ তাদের জন্য যথাযথ প্রতিক্রিয়া জানানো হয়েছে, যা কিছু লোককে শুধু কিছু সময়ের জন্য মুখবন্ধ করে দিতে পারে।’

পাকিস্তানের এই জয়কে সাদাব খান সেই সমস্ত সমর্থকদের উৎসর্গ করেছেন, যে সমস্ত সমর্থক দলের দুর্দিনেও পাশে থেকেছে। পাকিস্তানের পরের ম্যাচ আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯সরফরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন ‘কেজিএফ’ তারকা যশ

পরবর্তী

নাকের ডগায় আনফিট গাড়ি: পুলিশ-বিআরটিএ কী করে?

পরবর্তী

নাকের ডগায় আনফিট গাড়ি: পুলিশ-বিআরটিএ কী করে?

বিএনপি অফিসের গ্যাস-বিদ্যুত বন্ধ করে দিয়ে বয়স্ক ছাত্রদল নেতাদের বিক্ষোভ

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT